ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি

বেতাগীতে খালেদা জিয়ার সাজ সাজলেন ছোট্ট শিশু জারিফা

বেতাগী (বরগুনা) প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:১০:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫ ১৩৬ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেতাগী (বরগুনা) প্রতিনিধিঃ

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরগুনার বেতাগী উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় পৌর শহরের উপজেলা পরিষদ চত্বর থেকে মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে বেতাগী বাসস্ট্যান্ডে গিয়ে মিছিলটি শেষ হয়। এ সময় মিছিলে নেতৃত্ব দেন বেতাগী উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবির মল্লিক।

মিছিলে বিশেষ দৃষ্টি আকর্ষণ করে দ্বিতীয় শ্রেণির ছাত্রী সাওদা কবির জারিফা। সে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজে একটি ভ্যানগাড়িতে ধানের শীষ প্রতীক নিয়ে বসে থাকে। এতে দলীয় তৃণমূল নেতাকর্মীরা বেশ আনন্দিত হন। অনেকে তার সঙ্গে ছবি তুলতে ভিড় করেন। তাকে ঘিরে কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

জারিফা বেতাগী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। সে যুবনেতা রিয়াজুল কবির বাবু’র মেয়ে এবং বেতাগী উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবির মল্লিকের ভাতিজি।

মিছিলে উপস্থিত হোসনাবাদ ইউনিয়নের বাসিন্দা মো. জাহাঙ্গীর খলিফা নামে এক বিএনপি কর্মী বলেন, ‌‘খালেদা জিয়াকে কখনো সরাসরি দেখা হয়নি। আজকের এই মিছিলে এসে খালেদা জিয়ার সাজে এই ছোট্ট মেয়েটিকে দেখে খুব ভালো লেগেছে। খালেদা জিয়ার জন্য অনেক দোয়া করি।’

মিছিল শেষে উপস্থিত সকলের উদ্দেশ্যে জারিফা বলেন, আপনারা সবাই আমাকে দেখতে এসেছেন এজন্য ধন্যবাদ। আমি আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে খুব খুশি। আগামী কোন অনুষ্ঠানে আমি আপনাদের মাঝে আবার উপস্থিত হব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বেতাগীতে খালেদা জিয়ার সাজ সাজলেন ছোট্ট শিশু জারিফা

আপডেট সময় : ০২:১০:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫