ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও

রাজাপুরে পিএফজি কর্তৃক নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত

আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:২৮:১৩ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫ ১৭২ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার রয়েল ক্যাফ হলরুমে ২৩ আগস্ট ২০২৫ তারিখ শনিবার সকাল ১১ ঘটিকায় “নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম” গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।

এ সভার আয়োজন করে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর মাল্টি স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (MIPS) প্রকল্প, যা এফসিডিও’র অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে।

পিএফজি সদস্য শামসুন নাহার এর সঞ্চালনায় এবং রাজাপুর সরকারি কলেজের আইসিটি বিভাগের প্রভাষক ইউরেকা নুর মিলি এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পিএফজির কো-অর্ডিনেটর ও উন্নয়ন সংস্থা সাইডোর নির্বাহী পরিচালক সৈয়দ হোসাইন আহমেদ কামাল।

সভায় আরো উপস্থিত ছিলেন রাজাপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোর্শেদা আক্তার, রাজাপুর উপজেলার যুব কাউন্সিলার সানজিদা রহমান লাইজু, নারী নেত্রী ফিরোজা আক্তার কাজল, পিএফজি সদস্য ও বিটিভির কণ্ঠশিল্পী এবং বরিশাল বিভাগের শ্রেষ্ঠ জয়িতা মোসা: ছালমা বেগম, নারী নেত্রী লাভলী আক্তার, সাবিনা ইয়াসমিন, সোনিয়া আক্তার রিপা, ইয়ুথ পিস আ্যাম্বাসেডর গ্রুপের সদস্য সুমাইয়া আক্তার,স্বর্ণা রানী, শ্রাবণী দাস, তামিরা তারেক ইভা সহ স্থানীয় নারী উদ্যক্তারা। সভায় সর্বসম্মতিক্রমে রাজাপুর সরকারি কলেজের আইসিটি বিভাগের প্রভাষক ইউরেকা নুর মিলিকে সমন্বয়কারী এবং ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের সদস্য সুমাইয়া আক্তার লিজাকে সহ-সমন্বয়কারী করে ২২ সদস্য বিশিষ্ট নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম গঠন করা হয়।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মো: রেজবিউল কবির।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাজাপুরে পিএফজি কর্তৃক নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:২৮:১৩ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫