ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি

‎মুক্তাগাছায় জাতীয় মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন, জলাবদ্ধতায় গুরুত্বারোপ

ময়মনসিং জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:১৪:৫০ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫ ১৮০ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ গড়ি” প্রতিপাদ্যকে ধারণ করে গতকাল ময়মনসিংহের মুক্তাগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ’২৫ উদযাপিত হয়। দিনের কার্যসূচি অনুযায়ী সকাল ১০টায় উপজেলা ক্যাম্পাসে মাছ অবমুক্ত করণ, বর্ণ্যাঢ্য র‍্যালী, পুরষ্কার বিতরণী ও আলোচনার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। স্থানীয় উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা সিনিঃ মৎস্য কর্মকর্তা তানভীর আহাম্মদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম। স্থানীয় উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের যৌথ আয়োজনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রাহেলা পারভীন, উপজেলা কৃষি কর্মকর্তা সিলমিন জাহান ইলমা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা আইসিটি অফিসার মানজুর আহম্মেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান অফিসার আব্দুল্লাহ আল আমিন, উপজেলা সমবায় অফিসার অনিতা রায় প্রমূখ। পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত ও গীতা পাঠ ও সভাপতির প্রারম্ভিক বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া উক্ত আলোচনা সভায় উপজেলায় বিভিন্ন অঞ্চল থেকে আগত মৎস্য-হ্যাচারী উদ্যোক্তা, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ব্যক্তিত্ব অংশগ্রহণ করেন। স্বাগত বক্তব্যে তানভীর আহাম্মদ বলেন, পারিবারিক ও জাতীয় পুষ্টি চাহিদা পূরণ পরবর্তী বৈদেশিক মুদ্রা অর্জনে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, বাণিজ্যিক পদ্ধতিতে মৎস্য উৎপাদনের পাশাপাশি দেশে বিদ্যমান নদী-নালা, খাল-বিল, হাজা-মজা ও পরিত্যক্ত জলাধার মৎস্য উৎপাদনের উপযোগী করে বেকারত্ব দূরীকরণের পাশাপাশি আর্থ সামাজিক উন্নয়নে সহায়ক ও সক্রিয় ভূমিকা রাখতে সক্ষম। প্রধান অতিথির বক্তব্যে আতিকুল ইসলাম অবৈধ জাল ব্যবহারে মৎস্য আহরণ, মেয়াদ উত্তীর্ণ ও নিবন্ধন বহির্ভূত খাদ্য ও কীটনাশক ব্যবহার রোধ, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলাবদ্ধতা নিরসনে খামারিদের আইনি বাধ্যবাধকতা মেনে চলার উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে সফল খামারিদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

‎মুক্তাগাছায় জাতীয় মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন, জলাবদ্ধতায় গুরুত্বারোপ

আপডেট সময় : ০১:১৪:৫০ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫