ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও

মাতারবাড়ি-মহেশখালীকে নিউ সিঙ্গাপুর বানাতে চান ড. ইউনুস- প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:০৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫ ১০৬ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মাতারবাড়ি ও মহেশখালী অঞ্চলকে দক্ষিণ এশিয়ার “নিউ সিঙ্গাপুরে” রূপান্তরিত করার লক্ষ্যে কাজ করছেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার (২৭ মে) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে শফিকুল আলম বলেন, মহেশখালী-মাতারবাড়ি প্রকল্পকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন প্রধান উপদেষ্টা। তিনি এ অঞ্চলে একটি আধুনিক এলএনজি টার্মিনাল গড়ে তুলতে বিশ্বখ্যাত মালয়েশীয় প্রতিষ্ঠান পেট্রোনাসের আগ্রহের কথাও জানান। তিনি বলেন, “এই টার্মিনাল নির্মিত হলে বাংলাদেশকে আর পার্শ্ববর্তী কোনো দেশের দিকে তাকাতে হবে না।”

প্রধান উপদেষ্টার আসন্ন জাপান সফরের মূল উদ্দেশ্যও এই প্রকল্পে বড় ধরনের বৈদেশিক বিনিয়োগ নিশ্চিত করা বলে জানান প্রেস সচিব।

এর আগের দিন, সোমবার (২৬ মে), ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে উপকূলীয় অঞ্চলকে দেশের শীর্ষ রপ্তানিমুখী মুক্ত বাণিজ্য অঞ্চলে পরিণত করতে মাতারবাড়ির অবকাঠামোগত উন্নয়ন দ্রুততর করার আহ্বান জানান ড. ইউনূস।

ওই বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, “আমরা মাতারবাড়িকে দেশের বৃহত্তম সমুদ্রবন্দর, পণ্য উৎপাদন ও সরবরাহকেন্দ্র এবং জ্বালানি উৎপাদনের হাবে পরিণত করতে চাই। এই লক্ষ্য পূরণে বিপুল পরিমাণ বিদেশি বিনিয়োগ প্রয়োজন।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মাতারবাড়ি-মহেশখালীকে নিউ সিঙ্গাপুর বানাতে চান ড. ইউনুস- প্রেস সচিব

আপডেট সময় : ০৫:০৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫