ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকার ভাল ভাল করছে বলেই বিরোধী দল সমালোচনা করারও সুযোগ পাচ্ছে না: চীফ হুইপ ছোট্টদের আনন্দে রঙিন পরিবেশ, গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির আয়োজনে বেতাগীতে মেহেদী উৎসব বেতাগীতে ঈদ-উল-ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন প্রভাষক মোহাম্মদ শাহাদাত হোসেন বেতাগীতে জামে মসজিদে কমিটি নিয়ে দ্বন্দ্ব: মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিষ্ঠাতার প্রতিবাদ ‎গৌরীপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে মোঃ ফজলুল করিম মিঠু মিয়ার ঈদ শুভেচ্ছা বরগুনা জেলা পরিষদের প্রশাসক হিসেবে জোর আলোচনায় রুহুল আমিন ঝালকাঠি-১ আসনের জনগণকে মেজর সাব্বির আহমেদর ঈদ শুভেচ্ছা বেতাগীতে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির দোয়া ও ইফতার মাহফিল কাঠালিয়ায় রাস্তার কাজে অনিয়ম, সাংবাদিককে দেখে নেওয়ার হুমকি স্বাধীনতার ৫৫ বছর – ঝালকাঠিতে ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেডের বর্ণিল আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

ঢাকা সাভারে মাথায় গুলি করে রংমিস্ত্রিকে হত্যা

রাজ রোস্তম আলী স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:২৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫ ৭২ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা সাভার পৌরসভা এলাকায় মোঃ শাহীন (২৫) নামে এক পরিবহন রংমিস্ত্রিকে মাথায় গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১৯ মে) রাত সোয়া ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ইয়ামিন চত্বর ব্যাংক কলোনি এলাকায় (সাবেক এমপি সালাউদ্দিন বাবুর বাড়ির সামনে) এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

নিহত শাহীন সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নের বলিয়ারপুর এলাকার কবির হোসেনের ছেলে।

তিনি রেডিও কলোনিতে ভাড়া বাসায় থেকে ইয়ামিন চত্বর এলাকার বরুন দাসের গাড়ির গ্যারেজে রংমিস্ত্রি হিসেবে কাজ করতেন। শাহিনকে হত্যার খবর শুনে স্ট্রোক করে হাসপাতালে গ্যারেজ মালিক বরুন দাস।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সোয়া ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে শাহীন ও সাদা শার্ট পরিহিত এক ব্যক্তির সঙ্গে ব্যাংক কলোনির শাখা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। কিছু দূর গেলে সাদা শার্ট পরিহিত ওই ব্যক্তি শাহীনের মাথায় গুলি করে পালিয়ে যান। ততক্ষণে শাহীন মাটিতে লুটিয়ে পড়ে প্রাণ হারান।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়েছে। মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে বিস্তারিত বলা যাবে। হত্যাকারীদের শনাক্তে কাজ করছে পুলিশ। দ্রুত হত্যাকারীদের আইনের আওতায় আনা হবে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঢাকা সাভারে মাথায় গুলি করে রংমিস্ত্রিকে হত্যা

আপডেট সময় : ০৯:২৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫