ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

আওয়ামী লীগের অনলাইন প্ল্যাটফর্ম বন্ধে বিটিআরসিকে নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৪০:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫ ১৫০ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলোর ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় সব ডিজিটাল প্ল্যাটফর্ম বন্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি পাঠিয়েছে জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থা।

বুধবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি জানান, সরকার ইতোমধ্যে আওয়ামী লীগের সব কার্যক্রম স্থগিত করে প্রজ্ঞাপন জারি করেছে। এর পরিপ্রেক্ষিতে অনলাইন ও সাইবার পরিসরেও দলের কর্মকাণ্ড বন্ধে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

এই নির্দেশনা অনুযায়ী ফেসবুক, ইউটিউব, টিকটক, টেলিগ্রাম, এক্স (সাবেক টুইটার) সহ অন্যান্য ডিজিটাল মাধ্যমে আওয়ামী লীগের উপস্থিতি রোধে পদক্ষেপ নিতে বলা হয়েছে বিটিআরসিকে।

তথ্যপ্রযুক্তি সচিব জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়গুলো সরাসরি বন্ধ করার ক্ষমতা সরকারের নেই। এ জন্য সংশ্লিষ্ট আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে চিঠি দিয়ে অনুরোধ জানানো হবে। তাদের নীতিমালার ভিত্তিতে তারা এ বিষয়ে ব্যবস্থা নেবে।

সরকারি সূত্রে জানা গেছে, বিটিআরসি দ্রুতই ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা, ইউটিউবের মালিক গুগল ও অন্যান্য প্ল্যাটফর্মকে প্রয়োজনীয় লিংক ও অ্যাকাউন্ট ব্লক করার জন্য অনুরোধ জানাবে।

উল্লেখ্য, ১২ মে জারি হওয়া এক প্রজ্ঞাপনে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনগুলোর সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়। এর পরই নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, ওয়েবসাইট ব্লক করলেও সামাজিক মাধ্যমের কনটেন্ট নিয়ন্ত্রণ সহজ নয়। ২০২৪ সালের বিভিন্ন পরিসংখ্যানে দেখা গেছে, আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো সরকারের অনুরোধের অনেকগুলোতেই ব্যবস্থা নেয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আওয়ামী লীগের অনলাইন প্ল্যাটফর্ম বন্ধে বিটিআরসিকে নির্দেশনা

আপডেট সময় : ১১:৪০:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫