ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও

আগামীকাল দেশব্যাপী গণজমায়েতের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ

জে বাংলা ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৫৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫ ১৪৮ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে আগামীকাল (১০ মে) সারা দেশে গণজমায়েতের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। শুক্রবার (৯ মে) রাতে রাজধানীর শাহবাগে চলমান অবস্থান কর্মসূচিতে তিনি এ ঘোষণা দেন।

হাসনাত আবদুল্লাহ জানান, সারা বাংলাদেশে যেসব জায়গায় পূর্বে গণজমায়েত ও আন্দোলন হয়েছিল, আগামীকাল সেসব ‘জুলাই পয়েন্টে’ গণজমায়েত অনুষ্ঠিত হবে। তিনি বলেন, আমাদের অবস্থান কর্মসূচি চলমান রয়েছে। এখন পর্যন্ত ২৫ ঘণ্টা অতিক্রম হয়েছে। গতকাল রাত ১০টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি শেষ কোথায়, আমরা জানি না। তবে যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা করা হয়, ততক্ষণ আমাদের অবস্থান চলবে।

এ সময় এনসিপি নেতা তিন দফা দাবি তুলে ধরেন:

১. আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে দল ও সহযোগী সংগঠনসমূহ নিষিদ্ধ করতে হবে।

২. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে দলটির দলগত বিচার কার্যকর করতে হবে।

৩. জুলাই বিপ্লবের ঘোষণাপত্র অবিলম্বে জারি করতে হবে।

হাসনাত আরও বলেন, এই লড়াই হলো বাংলাদেশপন্থী জনগণের সঙ্গে ফ্যাসিবাদপন্থীদের। তাই আগামীকাল বিকেল ৩টায় শাহবাগে কেন্দ্রীয় গণজমায়েতের পাশাপাশি সারাদেশে প্রতিটি ‘জুলাই পয়েন্টে’ গণজমায়েত অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আগামীকাল দেশব্যাপী গণজমায়েতের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ

আপডেট সময় : ০৫:৫৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫