ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও

ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক চার লেন করার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৫৭:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫ ১১৯ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুরের ভাঙ্গা থেকে পটুয়াখালীর কুয়াকাটা পর্যন্ত চার লেনের মহাসড়কে উন্নীত করতে পদক্ষেপ নিয়েছে সরকার। এ জন্য ভূমি অধিগ্রহণের এই প্রকল্পটি সংশোধন করে ২০২৬ সালের জুন পর্যন্ত মেয়াদ বাড়ানোর অনুমোদন দিয়েছে একনেক সভা। একই সঙ্গে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের মতো ছোট শহরেও স্থায়ী রবীন্দ্র বিশ্ববিদ্যালয় হচ্ছে। তবে এটা আন্তর্জাতিক মানের হওয়া উচিত বলে একনেক সভা শেষে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উল্লেখিতসহ ৩ হাজার ৭৫৬ কোট টাকা ব্যয়ে মোট ৯টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে ভূমি অধিগ্রহণ ও অবকাঠামো সম্প্রসারণ-সংক্রান্ত তিনটি প্রকল্পের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্তও হয়েছে.

বুধবার (৭ মে) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা এবং একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস। অনুমোদিত প্রকল্পগুলোতে সরকারি খরচ ধরা হয়েছে ২ হাজার ৭৯৮ কোটি টাকা। বৈদেশিক ঋণ ৮১৩ কোটি টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন ১৪৫ কোটি টাকা। সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

সভায় অনুমোদিত প্রকল্পগুলো হলো- বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সাতটি আঞ্চলিক কার্যালয় প্রতিষ্ঠা ও সক্ষমতা বৃদ্ধিকরণ (তৃতীয় সংশোধিত) প্রকল্প। নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ‘প্রিভেশন অব ভায়োলেন্স অ্যান্ড হার্মফুল প্যাকটিসেস এগেনেস্ট চিলড্রেন অ্যান্ড ওমেন ইন বাংলাদেশ।’

নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে নারায়ণগঞ্জের খানপুরে অভ্যন্তরীণ কনটেইনার ও বাল্ক টার্মিনাল নির্মাণ (প্রথম সংশোধিত) প্রকল্প। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের গুলশান-বনানী-বারিধারা লেক উন্নয়ন (প্রথম সংশোধিত) প্রকল্প। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ডিজঅ্যাস্টার রিস্ক ম্যানেজমেন্ট ইনহেন্সমেন্ট প্রজেক্ট (দ্বিতীয় সংশোধিত) এবং বাংলাদেশ সাসটেইনেবল রিকভারি, ইমার্জেন্সি প্রিপারেডনেস অ্যান্ড রেসপন্স প্রজেক্ট।

কৃষি মন্ত্রণালয়ের ‘খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার সেচ ব্যবস্থাপনার উন্নয়ন প্রকল্প’, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ‘উইকেয়ার ফেজ-১: ঝিনাইদহ-যশোর মহাসড়ক (এন-৭) উন্নয়ন প্রকল্প (প্রথম সংশোধিত)’ এবং স্থানীয় সরকার বিভাগের ‘বৃহত্তর কুমিল্লা জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে (তৃতীয় পর্যায়)’ অনুমোদন দেওয়া হয়।

মেয়াদ বৃদ্ধির অনুমোদন পাওয়া তিনটির মধ্যে প্রথম প্রকল্প হলো- ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা জাতীয় মহাসড়ক চার লেনে উন্নীত করার জন্য ভূমি অধিগ্রহণ। প্রথমে এই প্রকল্পের মেয়াদ ছিল ২০১৮ সালের জুলাই থেকে ২০২০ সালের জুন পর্যন্ত। ৩০৩ একর জমি অধিগ্রহণের জন্য ১ হাজার ৮৬৮ কোটি টাকা খরচ করে প্রথমে দুই বছর মেয়াদ ধরা হয়। কিন্তু এর পর আরও চার বছরে অর্থাৎ ২০২৪ সালেও তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এবার চতুর্থবারের মতো সময় বাড়ানো হলো ২০২৬ সালের জুন পর্যন্ত।

মেয়াদ বৃদ্ধির অন্য প্রকল্পগুলো হলো- খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন (দ্বিতীয় সংশোধিত)। জাতীয় চিত্রশালা এবং জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র সম্প্রসারণ ও অসমাপ্ত কাজ সমাপ্তকরণ (প্রথম সংশোধিত)।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক চার লেন করার উদ্যোগ

আপডেট সময় : ০৬:৫৭:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫