ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

রমনার বটমূলে বোমা হামলা মামলার রায় জানানো হবে আগামী মঙ্গলবার

জে বাংলা ডেস্ক
  • আপডেট সময় : ০৬:১৯:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫ ১৬০ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০০১ সালে পহেলা বৈশাখে রাজধানীর রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে সংঘটিত বোমা হামলা মামলায় আসামিদের সাজা বহাল থাকবে কিনা—তা জানা যাবে আগামী মঙ্গলবার (১৩ মে)। আজ (৮ মে) হাইকোর্টের একটি বেঞ্চ রায় পড়া শুরু করেছে, যা শেষ হবে আগামী মঙ্গলবার (১৩ মে)।

বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মামলার রায় পাঠ শুরু করেন। আদালত জানিয়েছেন, মঙ্গলবার রায়ের পাঠ শেষ করা হবে এবং সেদিনই জানানো হবে আসামিদের আগের সাজা বহাল থাকবে কি না।

আজ আদালতে আসামিপক্ষের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী শিশির মনির ও এস এম শাজাহান।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৩ জুন এই মামলার রায়ে হরকাতুল জিহাদ আল ইসলামি বাংলাদেশের (হুজি) শীর্ষ নেতা মুফতি আবদুল হান্নান, মাওলানা তাজউদ্দিনসহ ৮ জনকে ফাঁসি এবং আরও ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন ঢাকার একটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল। পরে আসামিরা এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন।

মামলার প্রেক্ষাপট অনুযায়ী, ২০০১ সালের ১৪ এপ্রিল, পহেলা বৈশাখে ছায়ানটের আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে ভয়াবহ বোমা হামলা চালানো হয়। ওই হামলায় ১০ জন নিহত হন এবং আরও অনেকে গুরুতর আহত হন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রমনার বটমূলে বোমা হামলা মামলার রায় জানানো হবে আগামী মঙ্গলবার

আপডেট সময় : ০৬:১৯:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫