ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি

রোহিঙ্গা প্রত্যাবাসনে অধিকার ও নিরাপত্তা অপরিহার্য: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:২৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫ ১৩২ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অধিকার ও নিরাপত্তার নিশ্চয়তা ছাড়া রোহিঙ্গারা কখনো মিয়ানমারে ফিরবে না বলে মন্তব্য করেছেন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

রোববার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) ‘রোহিঙ্গা প্রত্যাবাসন ও আঞ্চলিক নিরাপত্তা’ শীর্ষক এক সেমিনারে তিনি বলেন, “নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত না হলে কোনো রোহিঙ্গা স্বেচ্ছায় ফিরবে না। আমরা তাদের এমন জায়গায় ফেরত পাঠাতে পারি না, যেখান থেকে নির্যাতনের মুখে পালিয়ে এসেছে।”

তিনি বলেন, “বহুপাক্ষিক চাপ ও আন্তর্জাতিক সমন্বয় ছাড়া এই সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। শুধু দ্বিপাক্ষিক কূটনীতিতে নির্ভর করে এত বছরেও একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠানো যায়নি।”

পররাষ্ট্র উপদেষ্টা জানান, “মিয়ানমারে কখনোই পূর্ণ গণতন্ত্র ছিল না। বর্তমানে দেশটি একটি পূর্ণাঙ্গ গৃহযুদ্ধের মধ্যে রয়েছে। জান্তা সরকার, আরাকান আর্মি ও জাতীয় ঐক্য সরকার—এই তিন পক্ষকে নিয়েই ভবিষ্যতের সমাধান খুঁজতে হবে।”

তিনি আরও বলেন, “রোহিঙ্গা সংকট যেন বৈশ্বিক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে, তা নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে একযোগে সক্রিয় হতে হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রোহিঙ্গা প্রত্যাবাসনে অধিকার ও নিরাপত্তা অপরিহার্য: পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০১:২৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫