ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও

চৌদ্দগ্রাম উপজেলার অবৈধ ড্রেজারের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান

মো লুৎফুর রহমান রাকিব স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০২:০৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫ ৯২ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জনস্বার্থে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রম কার্যকর করার জন্য চৌদ্দগ্রাম উপজেলায় অদ্য ০৪/০৭/২০২৫ তারিখ চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়ন এর ভিতরচর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জাকিয়া সরওয়ার লিমা, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং সহকারী কমিশনার (ভূমি), চৌদ্দগ্রাম, কুমিল্লা। চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করেন। এছাড়াও, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহকারী জনাব কমল কান্ত সরকার এবং অফিস সহায়কগণ, এলাকার সাধারণ জনগণ উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

বিনা অনুমতিতে অবৈধভাবে ড্রেজার ব্যবহার করে মাটি উত্তোলন করে নিজের বসতবাড়ির ভিতরে পুকুর ভরাট এবং পাশ্ববর্তীদের ভাঙ্গনের ঝুঁকি সৃষ্টি করার বিষয়ে এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে শ্রীপুর ইউনিয়নের ভিতরচর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দেখা যায়, অভিযুক্ত ব্যক্তি অনুমতি ব্যতীত ড্রেজার বসিয়ে প্রায় ৪০০ গজ লম্বা পাইপ যুক্ত করে নিজের বসতবাড়ির ভিতরে অবস্থিত পুকুর ভরাট করছেন এবং এতে আশেপাশের অন্যান্য জমিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। অভিযুক্ত ব্যক্তিকে ঘটনাস্থলে পাওয়া যায় নি এবং ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর সহায়তায় এই অবৈধ কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।

জনস্বার্থ ও গণকল্যাণে প্রশাসনের অভিযান চলবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চৌদ্দগ্রাম উপজেলার অবৈধ ড্রেজারের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান

আপডেট সময় : ০২:০৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫