ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও

ফকিরহাটে চিরকুট লিখে যুবকের আত্মহত্যা

মোঃ হাফিজুর রহমান বাগেরহাট জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৪৯:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫ ১৫০ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 :

বাগেরহাটের ফকিরহাটে চিরকুট লিখে গলায় ফাঁস লাগিয়ে এক যুবক আত্মহত্যার ঘটনা ঘটেছে। উপজেলা বালিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে

নিহত যুবক বিশ্বাস নাজমুল হাসান (২৫) উপজেলার বালিডাঙ্গা গ্রামের বিশ্বাস আ: হকের ছেলে।

পুলিশ জানান, বুধবার (২ জুলাই) সকালে খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামীম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজজাক মীর ও উপ পুলিশ পরিদর্শক (এসআই) আ: রাজ্জাক ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী শেষে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছেন ওই যুব ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তবে মরদেহের পাশে থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ।

নিহতের বাবা বিশ্বাস আ: হক জানান, বুধবার ভোরে তার ছেলেকে ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে ফাঁস লাগানো ঝুলান্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। তিনি বলেন নাজমুল হাসান বেশকিছুদিন ধরে চিন্তায় বিষন্নতায় ভুগছিলেন। ছেলের কাছে এ ব্যাপারে জানতে চাইলে চিন্তি কারন সম্পর্কে পরিবারকে সে কিছু বলেনি।

মরদেহের পাশে থেকে উদ্ধার হওয়া চিরকুটে লেখা রয়েছে, আব্বা, আম্মা, হাজেলা আপা, জিয়া ভাই, জিনিয়া তারকরিম সহ সবাই আমাকে মাপ করে দিও, সবাই ভাল থেকো, আমার মৃত্যুর জন্য কেহ দায়ি না। হিংসা অহংকার মানুষকে শেষ করে দেয়। আমি ততটা মানুষিক যন্ত্রনা নিয়ে বেচে থাকতে পারছি না, তাই এই পথ বেছে নিলাম। নিজেকে নিজেই বিরুক্ত লাগছে, কিছু মানুষ আমার কাছে টাকা পাবে দিয়ে দিও। আর আমার আব্বা হলো পরিবারের রাজা, কিন্তু আমি যা করেছি তার জন্য নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। তাই এই পথ বেছে নিলাম। সবার অপ্রিয় বিশ্বাস নাজমুল।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজজাক মীর বলেন, ওই মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। পাশে যে চিরকুট লেখা পাওয়া গেছে তা ওই যুবকের লেখা কিনা খতিয়ে দেখা হচ্ছে। তবে ময়না তদন্ত প্রতিবেদন আসলে কিভাবে তার মৃত্যু হয়েছে তা সঠিকভাবে জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফকিরহাটে চিরকুট লিখে যুবকের আত্মহত্যা

আপডেট সময় : ০৮:৪৯:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫