ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জের কাশিয়ানীর বড় পারুলিয়ায় জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশ – যৌথ বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে খুলনা-৪ আসনে ধানের শীষের বিশাল গণমিছিল: দিঘলিয়ায় আজিজুল বারী হেলালের নির্বাচনী প্রচারণা সম্পন্ন বরগুনার সম্ভাবনাকে কাজে লাগাতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান নির্বাচনি শেষ জনসভায় বিএনপি নেতৃবৃন্দ নির্বাচনী কাজে সারাদেশে নারী হেনস্তার প্রতিবাদে রামপালে বিক্ষোভ মিছিল সংখ্যালঘু নির্যাতনকারীদের বিএনপিতে ঠাঁই হবে না: নুরুল ইসলাম মনি বিএনপি নির্বাচিত হলে দিল্লির থেকেও বরগুনা আওয়ামী লীগ ভালো থাকবেন রাজাপুর–কাঠালিয়া আসনে জাতীয় পার্টির প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো.লিয়াকত আলী খাঁন মুকুল ওসমান হাদি হত্যার বিচার না হলে আন্দোলন চলবে: বোন মাসুমা হাদির হুঁশিয়ারি খাগড়াছড়ি-২৯৮ আসনে ইনসানিয়াত বিপ্লবের ইশতেহার, উন্নয়নের নতুন প্রতিশ্রুতি

নরসিংদীতে কাবিখা ও টিআর প্রকল্পের বিল জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার ২ , ৫২ লাখ টাকা উদ্ধার

নরসিংদী প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৪৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫ ৭৮ বার পড়া হয়েছে
Jbangla.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

:-নরসিংদীর শিবপুর উপজেলায় কাবিখা ও টিআর প্রকল্পের বিল জালিয়াতির মাধ্যমে ৫২ লাখ ৭৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় (পিআইও) অফিসের দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩০ জুন) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলা কার্যালয় থেকে তাদের আটক করা হয়।

এ ঘটনায় শিবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসাইন।

গ্রেপ্তারকৃতরা হলেন-শিবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের কার্য সহকারী (প্রজেক্ট) আরিফুল ইসলাম তুহিন (৩৫) এবং পিয়ন (আউটসোর্সিং) আশিক ভূইয়া (২৫)। তুহিন শিবপুর উপজেলা সদরের মোঃ হোসেন আলীর ছেলে এবং আশিক ভূইয়া একই উপজেলার খড়িয়া এলাকার জাকির হোসেনের ছেলে।

শিবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম লিখিত অভিযোগে উল্লেখ করেন, শিবপুর উপজেলার পিআইও অফিস থেকে গত ২০২৪-২৫ অর্থ বছরে কাবিখা ও টিআর প্রকল্পের ১৯১টি বিল হিসাবরক্ষণ অফিসে জমা দেওয়া হয়। কিন্তু বাজেট না থাকায় এর মধ্যে ৮১টি বিল গত ২৬ জুন তারিখে বাউন্স হয়। পরে বিষয়টি জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) এর দৃষ্টিগোচর হলে তারা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসে গোপনে অনুসন্ধান চালায়। অনুসন্ধানে সিসিটিভি ফুটেজসহ প্রাথমিকভাবে পিআইও অফিসের ওই দুই কর্মচারীর বিরুদ্ধে সরকারি অর্থ জালিয়াতির মাধ্যমে উত্তোলনের প্রমাণ মেলে। তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সাক্ষর জাল করে ব্যাংক হতে ৮১টি বিলের টাকা উত্তোলন করে নিজস্ব একাউন্টে জমা করেছিল।

এসব তথ্য শিবপুর উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনকে উপস্থাপন করা হলে জেলা প্রশাসকের নির্দেশে গতকাল সোমবার রাত সাড়ে ১২ টায় কার্যালয় থেকে শিবপুর থানা পুলিশ অভিযুক্তদের আটক করে।

এ ঘটনায় আজ মঙ্গলবার দুপুরে জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা তাদের অপরাধ স্বীকার করে এবং তারা কাবিখা ও টিআর প্রকল্পের আত্মসাৎ করা মোট ৫২ লাখ ৭৮ হাজার টাকার মধ্যে ৫২ লাখ টাকা পুলিশের কাছে জমা দেয়।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসাইন বলেন, পিআইও এর অভিযোগের ভিত্তিতে তাদের দুইজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৫২ লাখ টাকাও জব্দ করা হয়েছে। এই ঘটনার মূল হোতা তুহিন। অভিযোগটি দুদকে প্রেরণ করে, আটকৃতদের আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নরসিংদীতে কাবিখা ও টিআর প্রকল্পের বিল জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার ২ , ৫২ লাখ টাকা উদ্ধার

আপডেট সময় : ০২:৪৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫