ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

সারাদেশে ভারী বৃষ্টিপাত কতদিন থাকবে-আবহাওয়া অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:২৮:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ ২৮৬ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপ ঘণীভূত হওয়ার সম্ভাবনা থাকলেও ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে এর প্রভাবে সারা দেশে থেমে থেমে বৃষ্টি এবং উপকূলীয় অঞ্চলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) সকালে আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ জানিয়েছেন, শুক্রবার (৩০ মে) পর্যন্ত ভারি থেকে অতিভারি বর্ষণের আশঙ্কা রয়েছে। তবে শনিবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে। এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে গড়ে ৯১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে পার্বত্য অঞ্চলে পাহাড়ধসের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস।

নিম্নচাপের প্রভাবে সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সে কারণে দেশের চারটি সমুদ্র বন্দর—চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে তিন নম্বর সতর্ক সংকেত এবং সব নদীবন্দরকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছ ধরার সব ট্রলার ও নৌযানকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার ভোর ৬টায় নিম্নচাপটি চট্টগ্রাম থেকে ৪০৫ কিমি, কক্সবাজার থেকে ৩৯৫ কিমি, মোংলা থেকে ২৩০ কিমি এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ২৪৫ কিমি দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এর কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি পর্যন্ত পৌঁছাচ্ছে, ফলে সমুদ্র উত্তাল রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সারাদেশে ভারী বৃষ্টিপাত কতদিন থাকবে-আবহাওয়া অধিদপ্তর

আপডেট সময় : ০৬:২৮:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫