সংবাদ শিরোনাম ::
চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারী মুহা. বেলাল হোসাইনের পক্ষ থেকে ছাতিয়ানী কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা সামগ্রী বিতরণ।
লুৎফুর রহমান রাকিব স্টাফ রিপোর্টার।
- আপডেট সময় : ০৯:৩৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫ ৭৩ বার পড়া হয়েছে

- চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মুহা. বেলাল হোসাইনের পক্ষ থেকে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ছাতিয়ানী কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা সামগ্রী উপহার পৌঁছে দিয়েছেন মুন্সিরহাট ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর হাফেজ বদিউল আলম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামাতের সেক্রেটারি ও সাবেক ছাত্রনেতা সাখাওয়াত হোসাইন শামীম, ৪নং ওয়ার্ড সভাপতি সাবেক ছাত্রনেতা কামরুল হোসাইন, জামায়াত নেতা কফিল মোল্লা, ইউনিয়ন যুব বিভাগের সাংগঠনিক সম্পাদক মীর সাহেদুর রহমান, সাবেক ছাত্রনেতা ইফতেখার ইসলাম মেশকাত, জামায়াত কর্মী রাকিব হোসেনসহ নেতৃবৃন্দ।



















