ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও

আজও নগরভবন অবরোধ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:১৮:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫ ১৪৭ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা চতুর্থ দিনের মতো নগরভবনের সামনে বিক্ষোভ করছেন তার সমর্থকরা। রোববার (১৮ মে) সকাল থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগরভবনের প্রধান ফটকের সামনে ‘ঢাকাবাসী’ ব্যানারে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা।

সকাল থেকে আন্দোলনকারীরা ছোট ছোট মিছিল নিয়ে নগরভবনের বিভিন্ন ফটকে অবস্থান নেন। তারা নগর ভবনের ফটকগুলোয় অবস্থান নিয়েছেন, ভেতরের বিভিন্ন ফটকে ঝুলিয়েছেন তালা।

এতে নগর সংস্থার কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এ সময় ‘শপথ শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই’, ‘শপথ নিয়ে তালবাহানা চলবে না চলবে না’, ‘অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই, দিতে হবে’, ‘জনতার মেয়র ইশরাক ভাই, অন্য কোনো মেয়র নাই’ সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।

এর আগে গতকাল শনিবার ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদ বুঝিয়ে দেওয়ার দাবিতে আন্দোলনরত তার সমর্থকরা নগর ভবনের প্রধান কার্যালয়ের সব ফটকে তালা ঝুলিয়ে দেন। তারা নগর ভবনে মোট ৬৫টি তালা লাগিয়েছিলেন।

পরে সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলনে ইশরাক বলেন, ‘যেহেতু আমি এই আন্দোলনের ঘোষণা দিই নাই, আদেশ-নির্দেশনা কিছুই দিই নাই, সে ক্ষেত্রে আমি তাদের (আন্দোলনকারীদের) অবশ্যই বলব, তারা যাতে এমন কিছু না করে, যাতে জনদুর্ভোগের সৃষ্টি হয়। পাশাপাশি আমি তাদের আন্দোলন করার অধিকারকে না বলতে পারি না। বাংলাদেশের সংবিধান অনুযায়ী কেউ যদি আন্দোলন করে, আমি তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করার অধিকার রাখি না।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আজও নগরভবন অবরোধ

আপডেট সময় : ০৮:১৮:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫