ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি

সন্ধ্যার আগেই ঝড়ের সম্ভাবনা ৭ জেলায়, ১৬ জেলায় বজ্রপাতের সতর্কতা

জে বাংলা ডেস্ক
  • আপডেট সময় : ১১:৩০:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫ ১৩৮ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সন্ধ্যার আগেই ঝড়ের সম্ভাবনা ৭ জেলায়, ১৬ জেলায় বজ্রপাতের সতর্কতা

বৈশাখের শেষ দিনে তীব্র গরমে নাকাল জনজীবন। এরই মধ্যে দেশের একাধিক অঞ্চলে ঝড় ও বজ্রপাতের আশঙ্কায় সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ (বুধবার) সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া সকাল থেকে পরবর্তী দুই থেকে তিন ঘণ্টার মধ্যে আরও ১৬টি জেলায় বজ্রঝড়ের আশঙ্কা রয়েছে। পঞ্চগড়, লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারী, নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজারসহ এসব এলাকায় ঘণ্টায় ৬০ কিলোমিটার বা তার বেশি গতিতে দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্কবার্তায় জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের জরুরি পরামর্শ:

১. বজ্রপাতের সময় ঘরের ভেতর থাকুন

২. দরজা-জানালা বন্ধ রাখুন

৩. অপ্রয়োজনে বাইরে বের হবেন না

৪. গাছের নিচে আশ্রয় না নেওয়ার অনুরোধ

৫. জলাশয়ের কাছ থেকে সরে আসুন

৬. বৈদ্যুতিক যন্ত্রপাতির সংযোগ বিচ্ছিন্ন রাখুন

৭. কংক্রিটের মেঝেতে না শোওয়ার পরামর্শ

৮. বজ্রঝড় চলাকালীন কংক্রিটের দেয়ালে না হেলানো

৯. বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে দূরে থাকুন

১০. শিলাবৃষ্টির সময় ঘরের নিরাপদ আশ্রয়ে অবস্থান করুন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সন্ধ্যার আগেই ঝড়ের সম্ভাবনা ৭ জেলায়, ১৬ জেলায় বজ্রপাতের সতর্কতা

আপডেট সময় : ১১:৩০:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫