ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও

ঝালকাঠিতে ভ্রাম্যমাণ আদালতের পৃথক পৃথক অভিযান

হাসিবুর রহমান, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১০:১৩:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫ ৮৪ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠির রাজাপুর উপজেলার বিষখালী নদীর বাদুরতলা এলাকায় ১৩ মে মঙ্গলবার রাতে বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। 

এ অভিযানে নেতৃত্ব দেন রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব রাহুল চন্দ। অভিযানে সহায়তা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব গৌতম মন্ডল এবং রাজাপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ইসমাইল হোসেন।

অভিযান চলাকালে নদী থেকে অবৈধ নয়টি রাক্ষুসে বেহুন্দি জাল উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৭.৫ লক্ষ টাকা। 

এ সময় একজন জেলেকে বেহুন্দি জাল সহ হাতেনাতে আটক করা হয়। তাকে ৫,০০০ টাকা জরিমানা, অনাদায়ে সাত দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

উদ্ধারকৃত জাল থেকে প্রায় ৮০ কেজি ইলিশের পোনা (কাচকি সহ) জব্দ করা হয়। পরে এসব মাছ স্থানীয় এতিমখানাগুলোতে বিতরণ করা হয়। অভিযানের শেষভাগে নদীর পাড়েই জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

বিশখালী নদী ও তীরবর্তী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনাকালে রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে নদীর ভাঙন সংলগ্ন এলাকায় মাটি কাটারত অবস্থায় একজন মাঝি(মাটি কাটা শ্রমিক সমন্বয়কারী) ও দশটার দিকে একজন মাঝি কে আটক করা সম্ভব হয়। পৃথকভাবে দুজনই স্বীকার করে তারা এআরএম ব্রিকস এর জন্য নদীর ভাঙ্গা পাড় থেকে মাটি কেটে নিচ্ছিল। দুজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী প্রত্যেককে দশ হাজার টাকা জরিমানাও অনাদায়ে ত্রিশ দিনের কারাদন্ডে দন্ডিত করে ভ্রাম্যমাণ আদালত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠিতে ভ্রাম্যমাণ আদালতের পৃথক পৃথক অভিযান

আপডেট সময় : ১০:১৩:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫