ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

মাগুরার সেই শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ১৭ মে

জে বাংলা ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৪৫:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫ ১৪৩ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাগুরায় আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায়ের দিন আগামী ১৭ মে নির্ধারণ করেছেন আদালত। আজ (১৩ মে) বেলা ১১টার দিকে যুক্তিতর্ক উপস্থাপন শেষে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এই দিন ধার্য করেন।

মামলার রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ তাদের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলার বিভিন্ন তথ্য ও প্রমাণ বিশ্লেষণ করে আদালতে বক্তব্য তুলে ধরেন। প্রথম দিনের শুনানি শেষ না হওয়ায় মঙ্গলবার (১৩ মে) পুনরায় যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করা হয়। সব পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের পর বিচারক রায়ের জন্য ১৭ মে দিন নির্ধারণ করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মনিরুল ইসলাম মকুল জানান, মামলার বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে আজ আদালতে সকাল থেকেই যুক্তিতর্ক শুরু হয়। রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কে আসামির বিরুদ্ধে উপস্থাপিত প্রমাণ, সাক্ষ্য এবং জব্দকৃত আলামতের ভিত্তিতে দোষ প্রমাণে তারা দৃঢ় অবস্থান নেন।

এ মামলায় মোট ২৯ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। মামলায় সাতটি জব্দ তালিকা উপস্থাপন করা হয়, যার মধ্যে ১৬ জন সাক্ষী ছিলেন। এদের মধ্যে ১২ জন আদালতে সাক্ষ্য দিয়ে সংশ্লিষ্ট জব্দ তালিকাগুলো সত্যায়ন করেছেন। এছাড়া, মামলার গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে তিনটি মেডিকেল সার্টিফিকেট উপস্থাপন করা হয়। পাঁচজন চিকিৎসক আদালতে সাক্ষ্য দিয়ে মেডিকেল রিপোর্টে দেওয়া মতামত সমর্থন করেন এবং তাদের স্বাক্ষর শনাক্ত করেন।

রাষ্ট্রপক্ষের দাবি, এতসব সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে আসামি হিটু শেখের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)–এর ধারা ৯(২) অনুযায়ী অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মাগুরার সেই শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ১৭ মে

আপডেট সময় : ০৯:৪৫:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫