ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন

বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক লিটন দাস

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫ ১২২ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হিসেবে উইকেটকিপার-ব্যাটার লিটন দাসকে পাকাপোক্তভাবে নিযুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবকিছু ঠিকঠাক থাকলে আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কের দায়িত্ব পালন করবেন লিটন। তার সহকারী হিসেবে সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন অলরাউন্ডার শেখ মেহেদী হাসান।

এর আগে একাধিকবার অস্থায়ীভাবে জাতীয় দলকে নেতৃত্ব দিলেও এবারই প্রথম পূর্ণকালীন অধিনায়কত্বের দায়িত্ব পেলেন লিটন। আর ধারাবাহিক পারফরম্যান্স ও দলে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবে শেখ মেহেদী পেয়েছেন সহ-অধিনায়কত্ব।

সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফর সামনে রেখে ৭ ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডেও রাখা হয়েছে সদ্য সাবেক হওয়া অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে, যিনি সম্প্রতি স্বেচ্ছায় টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান।

একনজরে বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড:

লিটন দাস (অধিনায়ক), শেখ মেহেদী হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, শামীম হোসেন পাটোয়ারি, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা, শরিফুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক লিটন দাস

আপডেট সময় : ০১:৪৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫