ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন

চালককে মারধরের প্রতিবাদে দিঘীনালা-মারিশ্যা সড়কে যান চলাচল বন্ধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৭:১৯ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫ ১০৯ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

চালককে মারধরের প্রতিবাদে খাগড়াছড়ির দিঘীনালা ও রাঙ্গামাটির মারিশ্যা সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছেন চালক-মালিক ও স্থানীয় লোকজন। শুক্রবার (২ মে) সকাল ৯টা থেকে হঠাৎ যান চলাচল বন্ধের সিদ্ধান্তে চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা।

স্থানীয় ও বিভিন্ন যানচালক ও মালিকদের উদ্ধৃতি দিয়ে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া জানান, বৃহস্পতিবার বিকাল ৫টার সময় বাঘাইছড়ি-দীঘিনালা সড়কের ১১ কিলো নামক জুম্মবি আদম এলাকায় রাঙ্গামাটি থেকে মারিশ্যা ফেরার পথে জিপ গাড়ি থামায় ইউপিডিএফের কালেক্টর সুবল চাকমা ও সোহেল চাকমা।

জিপ থামানোর পর যাত্রীদের নামিয়ে গাড়ির চাবি নেয়ার পর গাড়িতে ভাঙচুর চালানো হয়। গাড়ির ড্রাইভার মো. জিন্নাত আলীকে মারধর করে মারাত্মকভাবে আহত করে এবং পকেটে থাকা টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়।

আহত অবস্থায় স্থানীয়রা চালক জিন্নাতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করায় এবং তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছে। গাড়িচালক জিন্নাত বাঘাইছড়ির মুসলিম ব্লক এলাকার মহিউদ্দিনের ছেলে।

জিন্নাত আলীকে মারধরের সুষ্ঠু বিচার ও গাড়ি উদ্ধারের দাবিতে যান চলাচল বন্ধ করে দেয় চালক, মালিক ও স্থানীয়রা। এনিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এই বিষয়ে ইউপিডিএফের একাধিক নেতাকে ফোন করলেও রিসিভ না করায় তাদের বক্তব্য নেয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চালককে মারধরের প্রতিবাদে দিঘীনালা-মারিশ্যা সড়কে যান চলাচল বন্ধ

আপডেট সময় : ০৯:৩৭:১৯ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫