ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি

বরগুনা বেতাগীর হোসনাবাদ ইউনিয়নে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৫:০৫ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ১০২ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রতিনিধিলিটন কুমার ঢালী, বিশেষ  :

বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের দক্ষিণ ছোপখালী গ্রামে বজ্রপাতে ফোরকান মৃধা (৫০) নামের একজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) আনুমানিক সকাল সাড়ে ১১টার দিকে গরু চরাতে মাঠে গেলে বৈরী আবহাওয়ার মধ্যে বজ্রপাতে তার মৃত্যু হয়। মৃত্যু ফোরকান মৃধা হোসনাবাদ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দক্ষিণ ছোপখালী গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আকাশ মেঘলা ছিল এবং বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছিল। এ সময় দক্ষিণ ছোপখালী গ্রামের বাসিন্দা মতি মৃধার ছেলে ফোরকান মৃধা গরু নিয়ে মাঠে যান। হঠাৎ করে কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ের সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

হোসনাবাদ ইউনিয়নের গ্রাম পুলিশ মুঠোফোনে জানিয়েছেন, বৈরী আবহাওয়ার মধ্যে ফোরকান মৃধা মাঠে ছিলেন। সাড়ে এগারটার দিকে প্রবল ঝড়ের সাথে বজ্রপাত হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় পান।

প্রাকৃতিক দুর্যোগের সময় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্থানীয় প্রশাসন আগে থেকেই সতর্কতা জারি করেছিল। তারপরও জীবন ও জীবিকার তাগিদে অনেকেই ঝুঁকি নিয়ে বাইরে থাকেন। এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত এই অঞ্চলে প্রায়ই কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের ঘটনা ঘটে থাকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরগুনা বেতাগীর হোসনাবাদ ইউনিয়নে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

আপডেট সময় : ০৩:৩৫:০৫ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫