ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পিরোজপুর জেলা প্রেসক্লাবের কমিটি ঘোষণা সোহেল মাহমুদ আহবায়ক ও আলিফ আহমেদ রাজীব সদস্য সচিব জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনিকে ফুলেল শুভেচ্ছা সিলেটে ‘বালু মকসুদ’ এর হয়রানিমূলক মামলা কোর্টে স্থগিত ; রায়ে সন্তুষ্ট এলাকাবাসী গোপালগঞ্জে ক্লিনিকের বর্জ্যে দুর্গন্ধ: গণ-আবেদনের পর পৌরসভার অভিযান, খালে বর্জ্য ফেলার পাইপ বন্ধ ঝালকাঠিতে হাদির পরিবারের সংবাদ সম্মেলন: শুধু শুটার নয়, পুরো চক্রের বিচার দাবি ড্রপ টেস্ট করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃত্বে আসতে হবে- এমপি জামাল কেশবপুরের পল্লীতে ভেজাল দুধ উৎপন্ন  করার অপরাধে ৬জন আটক পানছড়িতে অসহায় দিনমজুরকে টিনসেট ঘর উপহার দিলো যুবসমাজ ৭ বছরেরও প্রত্যাহার হয়নি নির্যাতিত সাংবাদিক ফরিদুলের মামলা  আইনের শাষণ কোথায় জামালপুরের রশিদপুরে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন

বাঙালির সর্বজনীন উৎসব বাংলা নববর্ষ উপলক্ষে সাংবাদিক মো. রাসেল শেখ, এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৩:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫ ৮৭ বার পড়া হয়েছে
Jbangla.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো. রাসেল শেখ, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

প্রিয় দেশবাসী,

শুভ নববর্ষ। বাংলা পঞ্জিকায় বৈশাখের প্রথম দিনের সূচনার মধ্য দিয়ে নতুন বঙ্গাব্দের যাত্রা শুরু হয়, যা পহেলা বৈশাখ হিসেবে স্বীকৃত। সবাইকে বাংলা নববর্ষের (১৪৩২) শুভেচ্ছা।

পহেলা বৈশাখ বাঙালির সর্বজনীন উৎসব। অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হয় নববর্ষ। ভোরের প্রথম আলো রাঙিয়ে দেয় নতুন স্বপ্ন, প্রত্যাশা আর সম্ভাবনাকে। নববর্ষই বাঙালি জাতিকে একত্র করে তার স্বাতন্ত্র্য জীবনবোধে, স্বকীয় সংস্কৃতিতে। ধর্ম, বর্ণ, গোত্র সব পরিচয়ের সমষ্টি নিয়ে চিরায়ত সাংস্কৃতিক ঐকতানে আজ সকলকে আহ্বান জানাচ্ছি জীর্ণ আর পুরাতনকে পেছনে ফেলে নতুন বছরে প্রবেশ করতে। পুরোনো বছরের শেষ দুইদিন ও নতুন বছরের প্রথম দিন বাংলাদেশের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।

প্রিয় দেশবাসী,

আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে আছে পহেলা বৈশাখ। আবহমান কাল ধরে প্রবাহমান যে সাংস্কৃতিক ধারা, তা বহুবিচিত্র প্রভাব ও প্রতিবন্ধকতা থাকার পরও দেশের মাটির আপন পরিবেশে লালিত ও পরিপুষ্ট। এ দিনটি বাংলাদেশের সকল নাগরিকের গৌরব ও সমৃদ্ধির উত্তরাধিকার। ধর্ম ও জাতিভেদ থাকা সত্ত্বেও সাংস্কৃতিক জাতিসত্তার স্মারক এই দিনটিকে আড়ম্বরের সঙ্গে উদযাপন করে বাংলাদেশের মানুষেরা। এটাই আমাদের চিরায়ত ঐক্য ও সম্প্রীতির মেলবন্ধন।

বাংলা নববর্ষের এই শুভলগ্নে আমাদের অঙ্গীকার হোক যা কিছু অসুস্থ, অসুন্দর, অপসংস্কৃতি; তা বর্জন করে সুস্থ-সুন্দর সংস্কৃতি ও সৃজনশীল জীবন যাপন করি। বাংলা নববর্ষে এই হোক আমাদের প্রত্যাশা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাঙালির সর্বজনীন উৎসব বাংলা নববর্ষ উপলক্ষে সাংবাদিক মো. রাসেল শেখ, এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ।

আপডেট সময় : ১১:৪৩:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫