ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি

সিরাজগঞ্জে জামিনে মুক্ত সাবেক এমপি আজিজকে মারধর করে পুলিশে 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ ১২৯ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এর আগে হাই কোর্ট থেকে একটি হত্যাচেষ্টা মামলায় জামিন পান আব্দুল আজিজ।

আদালত চত্বরে সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ।

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ জামিনে মুক্তির পর জেলগেইটে তাকে মারধর করে নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

সিরাজগঞ্জ আদালত পরিদর্শক আব্দুল হাই বলেন, বুধবার দুপুরে আব্দুল আজিজকে তাড়াশ আমলী আদালতে হাজির করা হলে বিচারক গোলাম ওমর ফারুক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তিনি বলেন, তাকে ২০২৪ সালের ৪ অগাস্ট তাড়াশ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলা ও মারধরের মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে হাই কোর্ট থেকে একটি হত্যাচেষ্টা মামলায় জামিন পান রায়গঞ্জ-তাড়াশের সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজ। মঙ্গলবার বিকালে এ সংক্রান্ত আদেশের কাগজপত্র সিরাজগঞ্জ জেলা কারাগারে আসে।

সিরাজগঞ্জ কারাগারের সুপার এস এম কামরুল হুদা বলেন, “জামিনের নথিপত্র যাচাই-বাছাই শেষে রাত পৌনে ৮টার দিকে আব্দুল আজিজকে কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়। এরপর কারাগারের সামনের রাস্তা থেকে ছাত্র-জনতা তাকে ধরে নিয়ে যায় বলে শুনেছি।”

সদর থানার ওসি হুমায়ুন কবির বলেন, “মঙ্গলবার রাত ৯টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা আব্দুল আজিজকে থানায় দেয়। এরপর তাকে আরেক মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়।”সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজ জামিনে মুক্ত হওয়ার প্রতিবাদে মঙ্গলবার রাতে তাড়াশ উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। এ ছাড়া সিরাজগঞ্জ সদর থানার সামনে রাতে অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

৪ ফেব্রুয়ারি রাজধানীর বাংলা মোটর এলাকার পদ্মা জেনারেল হাসপাতাল থেকে আব্দুল আজিজকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর তাড়াশ থানায় ইউনিয়ন বিএনপি নেতা আসাদুজ্জামান আসাদের করা হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

মলায় আব্দুল আজিজসহ আওয়ামী লীগের ৯৯ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল মান্নান তালুকদারের গাড়ি বহরে হামলার ঘটনায় এ মামলা করা হয়েছিল।

ফারুক আহমেদ

সিরাজগঞ্জ  থেকে

তাং- ১০/০৪/২৫ইং

০১৭৮৯৪৮৪২৪০

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিরাজগঞ্জে জামিনে মুক্ত সাবেক এমপি আজিজকে মারধর করে পুলিশে 

আপডেট সময় : ০২:৩৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫