ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম, ৮ম বারের মত সম্পাদক কিশোর বালা বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি সরকার ভাল ভাল করছে বলেই বিরোধী দল সমালোচনা করারও সুযোগ পাচ্ছে না: চীফ হুইপ

ভুট্টা চাষে স্বপ্ন বুনছেন সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলার  কৃষকরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫ ১৩৩ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফারুক আহমেদ, সিরাজগঞ্জঃ

ভুট্টা চাষের প্রতি আগ্রহ বাড়ছে সিরাজগঞ্জের জেলার বিভিন্ন উপজেলায়  কৃষদের।অল্প পরিশ্রমে বেশি লাভের আশায় ভুট্টা চাষে স্বপ্ন বুনছেন সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলায়  সলঙ্গার থানার বিভিন্ন ইউনিয়নের চাষীরা। কৃষকরা বলছেন, তেল,সার, কীটনাশকের দাম বাড়ায় অন্যান্য ফসলের উৎপাদন খরচ বাড়লেও ভুট্টা চাষে খরচ কম হওয়ায় দিনদিন ভুট্টার আবাদ বেড়েই চলেছে।পশু খাদ্য তৈরিতে ভুট্টার ব্যবহার বেশি হওয়ায় সারা বছর ভুট্টার চাহিদা লেগেই থাকে।  অন্যান্য বছরের চেয়ে এবার ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা অতিক্রম করে বাম্পার ফলনের সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া অনুকুলে থাকায় চলতি মৌসুমে অধিক পরিমান জমিতে ভুট্টা চাষ হয়েছে।সংশ্লিষ্ট কৃষি অফিসের সুষ্ঠ পরামর্শ ও আধুনিক কৃষি প্রযুক্তিতে কৃষকরা এবারে ভুট্টা চাষে বেশি ঝুঁকছেন বলে সুত্রে জানা গেছে।ভুট্টা চাষে খরচ কম। ফলন,দাম ও লাভ বেশি পাওয়ায় কৃষকদের মধ্যে এ ফসল আবাদেও আগ্রহ বেশি বলে কৃষি অফিস দাবী করেন।

রায়গঞ্জ উপজেলা কৃষি অফিসের দেয়া তথ্যমতে এ বছরে উপজেলায় মোট ৭৮০ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে।যা গত বছর ছিল ৪৬৫ হেক্টর।নলকা ইউনিয়নের এরান্দহ গ্রামের কৃষক আব্দুস সবুর জানান,গত বছর ভুট্টার ফলন বেশি হওয়ায় এবং উপযুক্ত দাম পাওয়ায় এবারে বেশি জমিতে ভুট্টার আবাদ করেছি।ধুবিল ইউনিয়নের ঝাউল গ্রামের কৃষক রহমত আলী বলেন,ইরি-বোরো আবাদের চেয়ে ভুট্টা চাষে খরচ কম।ধানের চেয়ে ভুট্টা চাষে অনেক বেশি লাভ হয়।তাই কৃষকদের মাঝে ভুট্টা চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে।রায়গঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুর রউফ জানান,উপজেলার বিভিন্ন ইউনিয়নের উঁচু জমি আর নদীর ধারে চর জমিতে কৃষকরা ভুট্টা চাষ বেশি করছেন।কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তারা কৃষকদের সব সময় সহযোগীতা ও সঠিক পরামর্শ দিয়ে যাচ্ছেন। কৃষকদের মাঝে সার, বীজসহ কৃষি প্রণোদনাও দেয়া হয়েছে।প্রাকৃতিক কোন দুর্য়োগ না হলে এবারে ভুট্টা চাষে কৃষকরা কাঙ্খিত লক্ষ্যে পৌছতে পারবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভুট্টা চাষে স্বপ্ন বুনছেন সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলার  কৃষকরা

আপডেট সময় : ০৯:০৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫