ভূমিহীনদের মাঝে খাসজমি বন্দোবস্তের দাবিতে মানববন্ধন করেন জাতীয়তাবাদী ভুমিহীন ফোরের উদ্যোগে
- আপডেট সময় : ১০:০৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫ ১১১ বার পড়া হয়েছে

মোঃ জামাল হোসেন খান (বরগুনা)প্রতিনিধিঃ
বরগুনা জেলার বেতাগীতে জাতীয়তাবাদী ভুমিহীন ফোরের উদ্যোগে মানববন্ধন। প্রভাব শালীর দখলে থাকা খাসজমি প্রকৃত ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তের দাবিতে মানববন্ধন প্রদান উপজেলার নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সকাল ১০টার দিকে উপজেলার পরিষদ সামনে ভূমিহীন ও অসহায় কৃষকের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। জাতীয়তাবাদী ভুমিহীন ফোরের পক্ষে বক্তব্য রাখেন, বেতাগী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক মোঃরেজাউল করিম নেছার খান,তিনি বলেন বেতাগীর বিপুল পরিমাণ খাস সম্পত্তি রয়েছে। প্রকৃত ভূমিহীন না হলেও ক্ষমতার প্রভাব খাটিয়ে বিলের খাস সম্পত্তি দীর্ঘদিন ধরে ভোগদখল করেছেন প্রভাব শালীরা। বিষয়টি তদন্তসহ প্রভাব শালীদের চিহ্নিত করে লিজ বাতিলসহ প্রকৃত ভূমিহীনদের মধ্যে খাসজমি বন্দোবস্তের ব্যবস্থা গ্রহণে প্রশাসনের প্রতি দাবি জানানো হয়।
বেতাগী পৌরসভার বাসিন্দা এনামুল হক বলেন, বেতাগী উপজেলা একটি চক্র শতাধিক বিঘা সম্পত্তি ভোগ দখল করছে। এতে করে প্রকৃত ভূমিহীনরা বঞ্চিত হন বলে মনে করেন জাতীয়তাবাদী ভুমিহীন ফোরামের সদস্য গণ বলেন বেতাগী উপজেলা বিভিন্ন সরকারি জমি দখল করে রাখা প্রশাসনের দৃষ্টি দেওয়া উচিৎ, এছাড়া ভুমিহীন ২নং বেতাগী সদর ইউনিয়ন ৬নং গ্রামের বাসিন্দা মোঃ সুজন বলেন, প্রভাব শালীর সদস্যরা সরকারি হালট সহ সরকারি খাস জমি দখল করে রেখেছেন, এখানে খাস সম্পত্তি টিকিয়ে রাখতে সকল নেতাদের ইন্ধনদাতা আখ্যায়িত করে অপপ্রচারে লিপ্ত হয়েছেন। ভূমিহীনদের ন্যায্য দাবিকে রাজনৈতিক রং লাগাতে উঠে পড়ে লেগেছেন আওয়ামী লীগ ভূমিদস্যুরা। এ বিষয়ে বেতাগী উপজেলা নির্বাহী অফিসার জনাব বশির গাজী জানান, আমার ইতিমধ্যে সংবাদ পেয়েছি এবং আমরা আইনগত ভাবে ব্যাবস্থা নেওয়া হবে।
















