ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও কক্সবাজারের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযানে ২৪,৮০০ পিস ইয়াবা উদ্ধার, আটক ২

জামালপুরে ঋণ বাতিল করে জলবায়ু অর্থায়নের দাবিতে মানববন্ধন

ময়মনসিংহ ব্যুরো
  • আপডেট সময় : ০৯:১৫:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫ ৩৭৩ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঋণ বাতিল করে জলবায়ু অর্থায়নের দাবিতে জামালপুরে মানববন্ধন হয়। শনিবার (২৮ জুন) সকালে শহরের জামালপুর-শেরপুর ব্রহ্মপুত্র সেতুর নীচে ঢাকা- জামালপুর মহাসড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Global Day of Action এর আওতায় ধরিত্রী রক্ষায় আমরা (ধরার) এবং সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র(এসপিকের) আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সিনিয়র সংবাদিক ও কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়াল্ড, জামালপুর জেলা শাখার সভাপতি জনাব এম, এইচ মজনু মোল্লা। সমাজ উন্নয়ণ ও প্রশিক্ষন কেন্দ্র(এসপিকে)র প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এনামুল হকের সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সমাজ সেবা যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ডাঃ মোঃ আমিনুল ইসলাম, মুক্তজীবন সংস্থার নির্বাহী পরিচালক জনাব মোঃ ছামিউল ইসলাম, সাংবাদিক এমদাদ মিলন, সমাজকর্মী আফরোজা পারভিন, এসডিওর সদস্য জনাব মোঃ আব্দুল লতিফ প্রমুখ।

বক্তরা বলেন, বাংলাদেশ বিশ্বে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। ঘূর্ণিঝড়, বন্যা, খরা, নদীভাঙন ও লবণাক্ততা আমাদের কৃষি, স্বাস্থ্য ও জীবিকা হুমকির মুখে ফেলেছে। দক্ষিণাঞ্চল, বরেন্দ্র অঞ্চল ও উপকূলীয় এলাকায় প্রান্তিক জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ।

তারা দাবী করেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণ হিসেবে ঋণ নয়, অনুদানভিত্তিক তহবিল প্রদান করতে হবে, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের জন্য প্রযুক্তিগত সহায়তা ও অর্থ বরাদ্দ নিশ্চিত করতে হবে , প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অভিযোজনমূলক প্রকল্পে অর্থায়ন বাড়াতে হবে, উন্নত দেশগুলোকে কার্বন নিঃসরণ কমাতে বাধ্য করতে হবে।

এর আগে “ঋণ নয়, জলবায়ু তহবিল চাই“ বিষয়ক কী-নোট উপস্থাপন করেন, তন্ময় ফারহান জিদান। মানববন্ধনে বিভিন্ন পেশাজীবি সংগঠন, ছাত্র-ছাত্রী, শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন এনজিওর সদস্যগন অংশগ্রহন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জামালপুরে ঋণ বাতিল করে জলবায়ু অর্থায়নের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৯:১৫:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫