ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী দেখেন ঔষধ কোম্পানির প্রতিনিধি, নিষেধ করায় হুমকির অভিযোগ 

স্টাপ রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:৫০:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫ ১৬২ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক ওষুধ কোম্পানির প্রতিনিধিকে (রিপ্রেজেন্টেটিভ) রোগী দেখতে বাধা দেওয়ায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শরীফ ফার্মাসিউটিক্যাল লিমিটেডের প্রতিনিধি মোহাম্মদ মহসিনের বিরুদ্ধে নলছিটি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান।

‎অভিযোগে বলা হয়েছে, মোহাম্মদ মহসিন দীর্ঘদিন ধরে স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসক ও কর্মচারীদের বিরক্ত করছেন। তিনি জরুরি বিভাগ ও স্যাকমো কক্ষে গিয়ে নিজেই রোগী দেখেন। বিষয়টি নজরে এলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিউলী পারভীন তাকে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে মহসিন হুমকি দিতে শুরু করেন।

‎গত ১৭ জুন প্রধান নির্বাহীর কক্ষে প্রবেশ করে আউট সোর্সিংয়ের নিয়োগ সংক্রান্ত কাগজপত্র দেখতে চান মহসিন। সেগুলো সিভিল সার্জন অফিসে রয়েছে জানালে, প্রধান নির্বাহী মিজানুর রহমানকে হাত-পা ভেঙে ফেলার হুমকি দেন তিনি।

মো. মিজানুর রহমান বলেন, মোহাম্মদ মহসিন দীর্ঘদিন ধরে সাংবাদিকতার ভয় দেখিয়ে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের হুমকি দিয়ে আসছেন। এমনকি ফেসবুকে স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন।

‎উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিউলী পারভীন বলেন, মহসিন অবৈধভাবে রোগী দেখছেন। নিষেধ করার পরও উল্টো ফেসবুকে অপপ্রচার চালাচ্ছেন এবং অফিসের কর্মচারীদের হুমকি দিচ্ছেন।

‎অভিযোগ অস্বীকার করে মোহাম্মদ মহসিন বলেন, আমি রোগী দেখি না, কাউকে হুমকিও দিইনি। আমি শুধু আউট সোর্সিংয়ের কাগজ দেখতে চেয়েছিলাম। যা বলা হচ্ছে, সবই মিথ্যা।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী দেখেন ঔষধ কোম্পানির প্রতিনিধি, নিষেধ করায় হুমকির অভিযোগ 

আপডেট সময় : ০৮:৫০:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫