ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও

মনিরামপুরে ছাত্রদলের হামলায় ছাত্রশিবিরের নেতা-কর্মী আহত

আবু রায়হান, মণিরামপুর (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:২৯:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ ১৯৬ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নের ডাঙ্গা মহিষদা এলাকায় ছাত্রদলের হামলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের অন্তত ১০ থেকে ১৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দুই দিন আগে ডাঙ্গা মহিষদা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ছাত্রশিবিরের ওয়ার্ড পর্যায়ের কয়েকজন নেতা-কর্মী প্রীতি ফুটবল খেলায় অংশ নেন। খেলার একপর্যায়ে ছাত্রদলের ৪-৫ জন সদস্য এসে খেলাটি বন্ধ করে দিতে বলে। এ সময় শিবিরের ওয়ার্ড সভাপতি রাব্বি হাসানের সঙ্গে ছাত্রদল কর্মীদের কথাকাটাকাটি হয়। এর জের ধরে ১০ জুন বিকাল ৫টার দিকে ছাত্রদলের লোকজন রাব্বিকে একাকী পেয়ে মারধর করে।

এরপর ১০ জুন রাত ১০টার দিকে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের উদ্দেশ্যে ছাত্রশিবির মনিরামপুর পূর্ব শাখার সভাপতি ফাহিম মুনতাসির ফুয়াদ কুলটিয়া ইউনিয়নের ডাঙ্গা মহিষদা কালার মোড়ে আসেন। তার সফরসঙ্গী হিসেবে ছিলেন ছাত্রশিবিরের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।

তারা সবাই মিলে সাবেক শিবির সভাপতি মোতাহার সাহেবের সারের দোকানে বসে আলোচনায় অংশ নিচ্ছিলেন। ইউনিয়নে ছাত্র শিবিরের উপস্থিতি টের পেয়ে হঠাৎ ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়ে অতর্কিত হামলা চালায়।ছাত্র শিবিরের দাবি, হামলাটি ছিল পূর্বপরিকল্পিত ও সন্ত্রাসী কায়দায় সংঘটিত।এছাড়া ছাত্রশিবিরের দাবি অনুযায়ী, এ হামলায় মনিরামপুর পূর্ব শাখার সভাপতি ফাহিম মুনতাসির ফুয়াদ, কুলটিয়া ইউনিয়ন শাখার সভাপতি ইমন হাসান, ডাঙ্গা মহিষদা ওয়ার্ড সভাপতি রাব্বি হাসান সহ অন্তত ১০-১৫ জন গুরুতর আহত হন।হামলার নেতৃত্ব দেন বিএনপির কুলটিয়া ইউনিয়ন শাখার সভাপতি হামিদুল মাস্টার, তার সহযোগী লিটন, আশরাফুল, মুরাদ, তানভীর সহ ছাত্রদল ও বিএনপির ৬০-৭০ জনের একটি বাহিনী।

এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে ছাত্রশিবির মনিরামপুর উপজেলা শাখা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

এ বিষয়ে মনিরামপুর উপজেলা শাখার ছাত্রশিবির সভাপতি ইশতিয়াক ইবনে জামান তার ফেসবুক পোস্টে লিখেছেন:”বিনা কারণে আমার ভাইদের উপর এই হামলার জন্য যদি প্রশাসন ব্যবস্থা না নেয়, তাহলে পরবর্তী যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দায়ভার প্রশাসনকেই নিতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মনিরামপুরে ছাত্রদলের হামলায় ছাত্রশিবিরের নেতা-কর্মী আহত

আপডেট সময় : ১১:২৯:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫