ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও

বন্যার ঝুঁকিতে ৬ জেলা, সতর্কতা জারি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৫৩:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ ১৯৭ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশজুড়ে চলমান প্রবল বর্ষণের প্রভাবে আগামী ২-৩ দিনের মধ্যে ছয়টি জেলা বন্যার কবলে পড়তে পারে বলে সতর্কতা জারি করেছে পানি উন্নয়ন বোর্ড। বৃহস্পতিবার (২৯ মে) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

বন্যার ঝুঁকিতে যেসব জেলা: ফেনী, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজা, হবিগঞ্জ, নেত্রকোনা ।

যেসব নদ-নদীর পানি বিপদসীমা অতিক্রমের আশঙ্কা:

চট্টগ্রাম বিভাগে: গোমতী, মুহুরী ও ফেনী নদী

মুহুরী নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে, ফলে ফেনীর নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

সিলেট ও ময়মনসিংহ বিভাগে: সারিগোয়াইন, যাদুকাটা, মনু, ধলাই, খোয়াই ও সোমেশ্বরী নদী এসব নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমা ছাড়িয়ে যেতে পারে, ফলে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও নেত্রকোনায় বন্যা পরিস্থিতির আশঙ্কা।

রংপুর বিভাগে: তিস্তা, ধরলা ও দুধকুমার নদী

তিস্তা নদী সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।

উপকূলীয় এলাকা: বরিশাল, খুলনা ও চট্টগ্রামে নদ-নদীতে স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতায় জোয়ার দেখা দিতে পারে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বলেন, “নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। তবে বৃষ্টিপাত যদি কমে যায়, তাহলে পানি দ্রুত নেমে যাবে।”

এদিকে সুরমা ও কুশিয়ারা নদীর পানি এখনো বিপৎসীমার নিচে থাকলেও আগামী তিনদিনের মধ্যে পানি সমতল বৃদ্ধি পেতে পারে।

পানি উন্নয়ন বোর্ড সাধারণ মানুষকে বিশেষ করে নদী তীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদেরকে সতর্ক থাকতে এবং প্রয়োজনে নিরাপদ আশ্রয়ে সরিয়ে যাওয়ার প্রস্তুতি নিতে অনুরোধ জানিয়েছে।

সতর্ক সংকেত: সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে প্রস্তুতি জোরদারের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বন্যার ঝুঁকিতে ৬ জেলা, সতর্কতা জারি

আপডেট সময় : ১০:৫৩:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫