ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও

দুই মাথা নিয়ে শিশুর জন্ম, দুই ঘণ্টা পর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা
  • আপডেট সময় : ১০:৩৯:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫ ১৩০ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে দুই মাথাওয়ালা এক সন্তানের জন্ম হয়েছে। মঙ্গলবার (১৩ মে) সকালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের প্রধানপাড়া এলাকার মাজেদুল ইসলামের স্ত্রী সুরভী আক্তার এই সন্তান প্রসব করেন। জন্মের পর নবজাতককে স্ক্যানু ওয়ার্ডে রাখা হয়। সেখানে প্রায় দুই ঘণ্টা পরে মারা যায় শিশুটি।এটি এই দম্পতির প্রথম সন্তান ছিল।

শিশুটির পরিবার জানায়, গত শনিবার বিকেলে সুরভীকে হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার আল্ট্রাসনোগ্রাম করে চিকিৎস জানান তার গর্ভে জমজ শিশু রয়েছে। মঙ্গলবার সকাল সোয়া ১১টার দিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তানটি বের করার পর চিকিৎসকরা বিস্মিত হয়ে পড়েন।

শিশুর দেহ একটি কিন্তু মাথা দুটি। দুই মাথার ছেলে শিশুটির দুটি হাত দুটি পা দুটি মাথাতেই স্বাভাবিক চোখ, নাক ও মুখ রয়েছে। শিশুটিকে জন্মের পরেই স্ক্যানু ওয়ার্ডে নিবিড় পরিচর্যায় রাখা হয়। তবে প্রায় দুই ঘণ্টা পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।

শিশুটির বাবা মাজেদুল ইসলাম বলেন, এটি আমাদের প্রথম সন্তান ছিল। আল্ট্রাসনোগ্রাম করে আমরা জানতে পারি জমজ সন্তান হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দুই মাথার সন্তান হয়। কষ্ট হলেও আসলে কিছু করার নেই।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আবুল কাশেম বলেন, সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ওই মা অস্বাভাবিক একটি সন্তান প্রসব করেন।

নবজাতকের এক বডিতে দুটি মাথা রয়েছে। শিশুটির মায়ের গর্ভেই ময়লা পান করে অসুস্থ হয়ে পড়েছিল। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দুই মাথা নিয়ে শিশুর জন্ম, দুই ঘণ্টা পর মৃত্যু

আপডেট সময় : ১০:৩৯:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫