ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও কক্সবাজারের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযানে ২৪,৮০০ পিস ইয়াবা উদ্ধার, আটক ২

‘চুরি’ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা
  • আপডেট সময় : ০৯:০২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫ ১১৩ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড অলির বাপের পাড়া এলাকায় বাদশা মিয়ার বাড়ির সেচ ঘর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত আবদুল মন্নান (২৬) ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বল্যাবাপের পাড়ার জাফর আলমের ছেলে।

স্থানীয়দের ধারণা, মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মান্নান মারা গেছে।

স্থানীয়রা জানান, সম্প্রতি এলাকায় চোরের উপদ্রব বেড়েছে। হয়েছে একাধিক চুরিও। সোমবার রাতে মান্নান বাদশা মিয়ার সেচ ঘরের মোটর চুরি করতে যায়। অসাবধানবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এতে তিনি মারা যান। সকালে সেচ ঘরে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

‘চুরি’ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আপডেট সময় : ০৯:০২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫