ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি সরকার ভাল ভাল করছে বলেই বিরোধী দল সমালোচনা করারও সুযোগ পাচ্ছে না: চীফ হুইপ ছোট্টদের আনন্দে রঙিন পরিবেশ, গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির আয়োজনে বেতাগীতে মেহেদী উৎসব বেতাগীতে ঈদ-উল-ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন প্রভাষক মোহাম্মদ শাহাদাত হোসেন

আওয়ামী লীগ কোনো কর্মকাণ্ড চালালেই ব্যবস্থা: ডিআইজি রেজাউল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৫০:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫ ১২৫ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগের সব ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে কেউ অপতৎপরতা চালাতে চাইলে, কঠোরভাবে তা দমন করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি রেজাউল করিম মল্লিক। রোববার (১১ মে) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ডিআইজি বলেন, ‘যদি কেউ জনগণের নিরাপত্তায় বিঘ্ন ঘটানোর বিন্দুমাত্র চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমার অধীন সব পুলিশ সুপার (এসপি) ও অফিসার ইনচার্জদের (ওসি) নির্দেশ দিয়েছি—নিষিদ্ধ সংগঠনের কোনো কর্মকাণ্ড যেন কোথাও পরিচালিত না হয়।’ তিনি আরও বলেন, ‘যারা নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে। কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।’ ডিআইজি রেজাউল করিম বলেন, ‘ঢাকা রেঞ্জ পুলিশ বাংলাদেশের সবচেয়ে পুরোনো ও গুরুত্বপূর্ণ ইউনিটগুলোর একটি। এই রেঞ্জের আওতায় থাকা থানাগুলো হবে জনগণের জন্য সেবাকেন্দ্র। থানাকে First Responder (প্রথম প্রতিক্রিয়াকারী) হিসেবে গড়ে তুলতে চাই। যত দিন আমি দায়িত্বে থাকব, পেশাদারিত্ব, সততা ও ন্যায়নীতির ভিত্তিতে দায়িত্ব পালন করব।’ অসহায় ও ভুক্তভোগীদের পাশে থাকার অঙ্গীকার জানিয়ে তিনি বলেন, ‘আমি সরাসরি ভুক্তভোগীদের কথা শুনতে চাই। থানা হবে তাদের প্রথম ভরসাস্থল। রেঞ্জের যেকোনো থানায় কাঙ্ক্ষিত সেবা না পেলে মানুষ আমার কাছে সরাসরি আসতে পারবে। নির্ধারিত সময়ে আমার অফিসে এসে অভিযোগ জানাতে পারবেন। আমি নিজেই বিষয়টি দেখব। এ জন্য আপনাদের (সাংবাদিকদের) সহযোগিতা চাই।’ এদিকে, নিষিদ্ধ সংগঠনের তথ্য আদান-প্রদানে গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয় রয়েছে বলেও জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করে। নিষিদ্ধ সংগঠনের কোনো তথ্য পেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আওয়ামী লীগ কোনো কর্মকাণ্ড চালালেই ব্যবস্থা: ডিআইজি রেজাউল

আপডেট সময় : ০৯:৫০:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫