ঢাকা ১০:৪১ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও কক্সবাজারের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযানে ২৪,৮০০ পিস ইয়াবা উদ্ধার, আটক ২

বিজিবির অভিযানে ১ কোটি ৬৬ লক্ষ টাকার হরিণের কস্তুরীসহ এক চোরাকারবারি আটক

নিজস্ব প্রতিবেদক,
  • আপডেট সময় : ১২:৩২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫ ১৩৫ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চোরাচালানের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুলপরিমাণ চোরাচালানী মালামালসহ আব্দুল মতিন (৩৫) নামে এক চোরাকারবারিকে আটক করা হয়েছে।

সোমবার (৫মে) সকালে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাঘারচর সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

জামালপুর ব্যাটালিয়নের-৩৫ বিজিবি সূত্রে জানা গেছে, অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি-এর দিকনির্দেশনায় এবং নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দক্ষিণ মাখনেরচর এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় বাঘারচর বিওপির একটি টহল দল। সীমান্ত পিলার ১০৭৪/৯টি থেকে প্রায় ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ওই এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় হরিণের কস্তুরী ৬ পিস (২৫৪ গ্রাম), বিভিন্ন ধরনের প্রসাধনী ৮ পিস, ঔষধ ২৮ পিস, একটি মোবাইল ফোন, চার্জার, সিমকার্ড, পাওয়ার ব্যাংক ও একটি হেডফোনসহ চোরাচালানকৃত মালামাল জব্দ করা হয়।

আটককৃত ব্যক্তি হলেন কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা নতুন ব্যাপারীপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে আব্দুল মতিন।

বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৬৬ লক্ষ টাকা। জব্দকৃত মালামালসহ আসামিকে দেওয়ানগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) পক্ষ থেকে জানানো হয়, বিজিবি মহাপরিচালক ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়নের অংশ হিসেবে সীমান্তে মাদক, অস্ত্র ও সকল প্রকার চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও সক্রিয় রয়েছে। সীমান্ত সুরক্ষা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে ৩৫ বিজিবি প্রতিশ্রুতিবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।

মুঠোফোনে দেওয়ানগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসান জানান, বিশেষ ক্ষমতা আইনে আসামি আব্দুল মতিনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। এবং তাকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিজিবির অভিযানে ১ কোটি ৬৬ লক্ষ টাকার হরিণের কস্তুরীসহ এক চোরাকারবারি আটক

আপডেট সময় : ১২:৩২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫