ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম, ৮ম বারের মত সম্পাদক কিশোর বালা বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি সরকার ভাল ভাল করছে বলেই বিরোধী দল সমালোচনা করারও সুযোগ পাচ্ছে না: চীফ হুইপ

জুলাই সনদ তৈরিতে সবাইকে একটু ছাড় দিতে হবে- আলী রীয়াজ

জে বাংলা ডেস্ক
  • আপডেট সময় : ০১:০১:০৯ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫ ৯৬ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ বলেছেন, রাষ্ট্র গঠনের মৌলিক বিষয়গুলোতে ঐকমত্য গড়ে তুলতে এবং জুলাই সনদ তৈরির প্রক্রিয়ায় সকল পক্ষকে কিছুটা ছাড় দিতে হবে। এ লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর প্রতি সহযোগিতার আহ্বান জানান তিনি।

আজ (৪ মে) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ১২ দলীয় জোটের সঙ্গে অনুষ্ঠিত সংলাপের সূচনায় তিনি এ বক্তব্য দেন।

ড. রীয়াজ বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের মূল লক্ষ্য হলো, সকল পক্ষের সঙ্গে আলোচনা করে একটি যৌথ সনদ প্রস্তুত করা। যেখানে কেবলমাত্র ঐকমত্যের ভিত্তিতে গৃহীত বিষয়গুলোই অন্তর্ভুক্ত থাকবে।

তিনি আরও উল্লেখ করেন, একটি গ্রহণযোগ্য সনদ তৈরিতে সব পক্ষকেই কিছুটা ছাড় দেওয়ার মানসিকতা রাখতে হবে। এতে সমঝোতার ভিত্তি তৈরি হবে এবং রাষ্ট্র গঠনে একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠিত হতে পারবে।

সাংবাদিকদের উদ্দেশে ড. আলী রীয়াজ বলেন, ঐকমত্য প্রতিষ্ঠার দায়িত্ব শুধু কমিশনের নয়। সাংবাদিকদেরও উচিত ইতিবাচক আলোচনা ও তথ্যনির্ভর প্রতিবেদনের মাধ্যমে একটি গঠনমূলক ভূমিকা পালন করা।

তিনি বলেন, কমিশন ‘অনুঘটক’ হিসেবে কাজ করবে এবং সাংবাদিকদের উচিত রাজনৈতিক শক্তিগুলোকে একত্রিত হওয়ার জন্য উৎসাহ দেওয়া।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জুলাই সনদ তৈরিতে সবাইকে একটু ছাড় দিতে হবে- আলী রীয়াজ

আপডেট সময় : ০১:০১:০৯ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫