ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি

সরকার মানবিক করিডর নিয়ে কোনো চুক্তি করেনি- নিরাপত্তা উপদেষ্টা

জে বাংলা ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৩১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫ ১৪৮ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিসংঘের ত্রাণ সহায়তা পাঠাতে বাংলাদেশ হয়ে ‘মানবিক করিডর’ খোলার বিষয়ে এখনো কোনো চুক্তি স্বাক্ষর হয়নি, বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান।

আজ (৪ মে) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-তে রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ক এক সেমিনারে বক্তব্যকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, মানবিক করিডর নিয়ে সরকার এখনো কোনো চুক্তিতে স্বাক্ষর করেনি। বিষয়টি কেবল প্রাথমিক পর্যায়ের আলোচনায় রয়েছে।

ড. খলিলুর রহমান আরও অভিযোগ করেন, বাংলাদেশ যেন আরাকানে আমেরিকার হয়ে ‘প্রক্সি যুদ্ধ’ শুরু করেছে—এমন বিভ্রান্তিকর গুজব কিছু প্রতিবেশী দেশের গণমাধ্যম ছড়াচ্ছে, যা কখনোই কাম্য নয়।

তিনি জোর দিয়ে বলেন, রোহিঙ্গাদের কখনোই বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হবে না, কারণ এমনটা হলে বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর ‘ডাম্পিং গ্রাউন্ডে’ পরিণত হবে।

সেমিনারে উপস্থিত পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, রোহিঙ্গা সংকটের মতো জটিল ইস্যুগুলো শান্তিপূর্ণ নয়, বরং প্রায়শই সংঘাতের মধ্য দিয়েই সমাধিত হয়—এটাই ইতিহাসের শিক্ষা।

তিনি উদাহরণ হিসেবে ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং আফ্রিকার বিভিন্ন জাতিগোষ্ঠীর স্বাধীনতা সংগ্রামের কথা তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সরকার মানবিক করিডর নিয়ে কোনো চুক্তি করেনি- নিরাপত্তা উপদেষ্টা

আপডেট সময় : ০৭:৩১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫