ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম, ৮ম বারের মত সম্পাদক কিশোর বালা বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি সরকার ভাল ভাল করছে বলেই বিরোধী দল সমালোচনা করারও সুযোগ পাচ্ছে না: চীফ হুইপ

ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরপেক্ষতার প্রশ্নে আপোষ নেই ……….ডিসি ময়মনসিংহ

মোঃ শাহীন আলম, ময়মনসিংহ
  • আপডেট সময় : ১২:৫৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ ৭৯ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ শাহীন আলম, ময়মনসিংহ

সারাদেশের সাথে ময়মনসিংহের প্রতিটি আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ‘২৬ উপলক্ষে নিরপেক্ষতার প্রশ্নে আপোষ নেই বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সদ্য যোগদানকৃত ময়মনসিংহ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান । সরকারি সফরের অংশ হিসেবে গত ১১ ডিসেম্বর ‘২৫ মুক্তাগাছায় এক মতবিনিময় সভায় তিনি বলেন , বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী সহ শিক্ষক-সাংবাদিক-পেশাজীবি ও রাজনৈতিক সংগঠন , বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ভোটারদের সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। স্থানীয় উপজেলা মিলনায়তনে অনুষ্ঠেয় উক্ত মতবিনিময় সভায় তিনি ৩ লক্ষ ৮৩ হাজার ৫০১ ভোটের জন্য নির্ধারিত ১০৪টি ভোটকেন্দ্রের সর্বশেষ অবস্থা সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের কাছে জানতে চান । তিনি বলেন, অতীতের যে-কোন সময়ের চাইতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর , অবাধ , নিরপেক্ষ ও অংশগ্রহণমুলক হতে হবে । তার জন্য প্রার্থীদের পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সুশীল সমাজের কাছে ভোটারদের ভোট দানে উদ্ধুদ্ধকরণ বিভিন্ন কর্মসূচি গ্রহনে গুরুত্বারোপ করেন । পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া উক্ত মতবিনিময় সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণ চন্দ্র , উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) লুবনা আহমেদ লুনাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,বীব মুক্তিযোদ্ধা , জনপ্রতিনিধি , শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন । এর আগে জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান স্থানীয় উপজেলা ভূমি অফিস , পৌরসভাসহ মুক্তাগাছা থানা পরিদর্শন ও চৌকস পুলিশ টীম এর সশস্ত্র অভিবাদন গ্রহণ করেন ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরপেক্ষতার প্রশ্নে আপোষ নেই ……….ডিসি ময়মনসিংহ

আপডেট সময় : ১২:৫৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫