ঢাকা ০৯:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম, ৮ম বারের মত সম্পাদক কিশোর বালা বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি সরকার ভাল ভাল করছে বলেই বিরোধী দল সমালোচনা করারও সুযোগ পাচ্ছে না: চীফ হুইপ

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, উৎসব মাতাবেন জেমস

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৩:৪১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫ ৬৩ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুর জিলা স্কুলের গৌরবময় ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনীর উদ্যোগ নিয়েছে সাবেক শিক্ষার্থীরা।

এ উপলক্ষে আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর প্রাচীন ও ঐতিহ্যবাহী ফরিদপুর জিলা স্কুলের গৌরবময় ১৮৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত হবে।

জিলা স্কুলের গৌরবময় ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনীর এ আয়োজনকে আরও উৎসবমুখর করতে মঞ্চ মাতাবেন জনপ্রিয় ব্যান্ড নগর বাউল খ্যাত জেমস।

আয়োজন ঘিরে এরই মধ্যে শহরজুড়ে বইছে উৎসবের আমেজ বেলুন ও ফানুস উড়ানো, মোটরসাইকেল শোভা-যাত্রাসহ চলছে নানা প্রচারণা।

ইতোমধ্যে, ফরিদপুর জিলা স্কুলের গৌরবময় ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠান সুষ্ঠু ভাবে আয়োজনের লক্ষ্যে উদযাপন পরিষদ গঠন করা হয়েছে।

অনুষ্ঠান উদযাপন পরিষদের আহ্বায়ক করা হয়েছে ডা. মোস্তাফিজুর রহমান শামীম ও সদস্য সচিব করা হয়েছে ওয়াহিদ মিয়া কুটিকে। এছাড়া, যুগ্ম আহ্বায়ক ডা. মির্জা আরিফুর রহমান ও ডিআইজি আনোয়ার খান টিটো এবং প্রচার ও মিডিয়া উপপরিষদের আহ্বায়ক হয়েছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব রাজীব খান।

উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জানিয়েছেন, উৎসবের ২য় দিন সন্ধ্যায় মূল আকর্ষণ হিসেবে থাকছে নগর বাউল খ্যাত জেমসের পারফরমেন্স।

দুই দিন ব্যাপী বর্ণিল এই উৎসবের অনুষ্ঠানমালায় আরও থাকবে আনন্দ শোভাযাত্রা, স্মৃতিচারণ, স্থানীয় ও জাতীয় শিল্পীদের পরিবেশনা, কবিতা, নৃত্য, সংগীত, বাঁশি, কমেডি, জাদু প্রদর্শনী এবং রাফেল ড্রসহ নানামুখী আয়োজন। উৎসবের আরেকটি চমক থাকবে বর্ণিল আঁতসবাজী।

প্রচার ও মিডিয়া উপপরিষদের আহ্বায়ক রাজীব খান জানান, বর্তমান শিক্ষার্থীদের জন্য নিবন্ধন ফি ধার্য করা হয়েছে ১০০ টাকা। এ ছাড়া এসএসসির বিভিন্ন শিক্ষাবর্ষ অনুযায়ী নিবন্ধন ফি ২ হাজার থেকে ৩ হাজার টাকা করা হয়েছে।

রেজিস্ট্রেশনের সময়েই অনলাইনে টাকা পরিশোধের ব্যবস্থা রাখা হয়েছে। উৎসবে অংশ নিতে ৭ ডিসেম্বরের মধ্যে fzsaa.org-এ লিংকে রেজিস্ট্রেশন সম্পন্ন করার আহ্বান জানিয়েন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী, উৎসব মাতাবেন জেমস

আপডেট সময় : ০৩:৪১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫