ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও

রাজাপুরে এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৫:২৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ ৭১ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠির রাজাপুরে ২০২৫ সালে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫, এ প্লাস এবং এ গ্রেড অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান আয়োজিত হয়েছে।

শুধু ক্রেস্ট নয়, ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনার মূল বার্তা পৌঁছে দিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক অনুপ্রেরণামূলক সভায়।

সোমবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় উপজেলার বাইপাস মোড় এলাকার ব্যারিস্টার মঈন ফিরোজীর কার্যালয়ের মূল ফটকে ব্যারিস্টার মঈন ফিরোজী ও মিসেস সাবরিনা সামাদ ফিরোজী’র উদ্যোগে রাজাপুর কাঠালিয়ার বিভিন্ন কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের এই সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানে ব্যারিস্টার মঈন ফিরোজী’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপি’র সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, ব্যারিস্টার মঈন ফিরোজী’র সহধর্মীনি সাবরিনা সামাদ ফিরোজী, ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি আক্কাস সিকদার।

ব্যারিস্টার মঈন ফিরোজী বলেন, শুধু ভালো ফলাফল নয়, সততা, শৃঙ্খলা, অধ্যবসায় ও মানবিক গুণাবলি চর্চাই প্রকৃত শিক্ষিত মানুষ হওয়ার পথ।

দেশপ্রেম ও দায়িত্বশীলতার মাধ্যমে জীবনে সফল হতে হবে। আমার মতে, মেধাবী তারাই, যাদের মধ্যে দেশপ্রেম রয়েছে। দেশপ্রেম ছাড়া একজন মেধাবী কখনই দেশ ও জনগণের কাজে আসে না। তোমরা দেশপ্রেমিক মেধাবী হয়ে উঠবে এই প্রত্যাশা করি।

সাবরিনা সামাদ ফিরোজী বলেন, এইচএসসিতে ভালো ফল শুধু এগিয়ে যাওয়ার প্রথম ধাপ। দীর্ঘ এই যাত্রায় আমরা সবসময় শিক্ষার্থীদের পাশে থাকবো। আমরা হয়ত আর্থিকভাবে আপনাদের খুব বেশি সহযোগিতা করতে পারব না, কিন্তু আপনাদের চলার পথে প্রয়োজনীয় পরামর্শ, সঠিক দিকনির্দেশনা ও ক্যারিয়ার গঠনে সর্বোচ্চ সহায়তা দিয়ে যাব।

এ সময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক গোলাম মোস্তফা সিকদার, রাজাপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান টুকু, মঠবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল কালাম হায়দার সিকদার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজাপুরে এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেট সময় : ০৫:২৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫