ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে নলছিটিতে এতিম ও পথচারীর মাঝে ছাত্রদলের খাবার বিতরণ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ১০:০৪:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ ৬৪ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে নলছিটি উপজেলার তালতলা বহুমুখী ইসলামী কমপ্লেক্স এর এতিমখানায় ও পথচারীদের মাঝে খাবার বিতরণ, মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) এতিমখানার জন ছাত্রসহ বাজারের পথচারী ও গাড়িচালকদের হাতে খাবার বিতরণ করা হয়। এ উদ্যোগের নেতৃত্ব দেন নলছিটি উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ইমরান সরদার হিরু। তার আর্থিক ও সার্বিক সমন্বয়ে সুবিদপুর, মোল্লারহাট, কুশঙ্গল ও নাচনমহল ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।

ইমরান সরদার হিরু জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দলের নীতি অনুযায়ী কেক কাটা বা আনন্দ উৎসব আয়োজন নিষিদ্ধ। তার পরিবর্তে উক্ত অর্থকে দান ও মানবিক কাজে ব্যয় করার নির্দেশ দেওয়া হয়েছে। তাই আজ তিনি এবং তার সহযোদ্ধারা এতিম ও পথচারীদের মাঝে খাবার বিতরণ করেন এবং দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া-মোনাজাতের আয়োজন করেন।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সুবিদপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি মোঃ সজল তালুকদার, কুশঙ্গল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ মেহদি হাসান খান,মোল্লারহাট ইউনিয়ন ছাত্রদল সভাপতি মোঃ আসিফ হোসেন শান্ত, জেড এ ভুট্টো ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব নাসরুল গাডি, জেড এ ভুট্টো ডিগ্রি কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক মোঃ রিমন মোল্লা, সিনিয়র সহ-সভাপতি মোঃ ইমন হোসেন,সুবিদপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ সাগর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জসিম আকন, দপ্তর সম্পাদক মোঃ মহসিন হোসেন (অসিম), নাচনমহল ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজালাল হোসেন মিঠু সহ আরো অনেকে।

২১ নভেম্বর জুমার নামাজের পর তালতলা মাদ্রাসার এতিমখানা বিভাগে মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে ছাত্রদলের নেতারা এতিম ছাত্রদের হাতে খাবার তুলে দেন এবং তাদের সঙ্গে একত্রে দুপুরের খাবার গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে নলছিটিতে এতিম ও পথচারীর মাঝে ছাত্রদলের খাবার বিতরণ

আপডেট সময় : ১০:০৪:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫