ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন তথ্য চাওয়ায় ভাণ্ডারিয়ায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করলেন ফায়ার স্টেশন কর্মকর্তা শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের স্বপ্ন দেখালো শালিণ্য’র স্যাটেলাইট স্কুল আওরাবুনিয়া বাজার কমিটির উদ্যোগে বার্ষিক বনভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপস্থিতি রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও

ঝালকাঠিতে চলাচলের রাস্তা বন্ধ করে দিলেন বিএনপি নেতা

নিজস্ব সংবাদদাতা
  • আপডেট সময় : ০৪:৩৬:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫ ১৯১ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি শহরের একটি পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে পৌরসভার ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেনের বিরুদ্ধে।

সোমবার (১৮ আগস্ট) বিকেলে এ ঘটনায় ঝালকাঠি সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পরিবার।

অভিযোগ সূত্রে জানা গেছে, কৃষ্ণকাঠি এলাকার দত্তবাড়ি সড়কের ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেনের সাথে একই এলাকার শাহ আলম খানের সাথে পূর্ব থেকে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিলো।

সেই বিরোধের জের ধরে ভুক্তভোগী শাহ আলম খানের পরিবারকে বিভিন্ন সময় হত্যার হুমকি দিয়ে আসছিলো। গত ১৭ আগস্ট ওই পরিবারের বসত বাড়ীর প্রবেশের চলাচলের সরকারি রাস্তা জাকির হোসেন নিজেদের দাবি করে বাঁশ ও টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেয়।তাছাড়া জাকির হোসেন ওই পরিবারকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং টাকা দাবি করে।

এ বিষয় অভিযুক্ত ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন বলেন, আমার জায়গা আমি বেড়া দিয়েছি।এটা কারও জায়গা নয়।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাদেরকে থানায় আসতে বলা হয়েছে। বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে চলাচলের রাস্তা বন্ধ করে দিলেন বিএনপি নেতা

আপডেট সময় : ০৪:৩৬:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫