ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম, ৮ম বারের মত সম্পাদক কিশোর বালা বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি সরকার ভাল ভাল করছে বলেই বিরোধী দল সমালোচনা করারও সুযোগ পাচ্ছে না: চীফ হুইপ

বিয়ে করলেন নয়া দিগন্তের সাংবাদিক এম এ আজিজ

স্টাপ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:১৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫ ৯৭ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নয়া দিগন্ত ডিজিটাল এর ঝালকাঠি জেলা প্রতিনিধি এম এ আজিজ বিয়ে করেছেন। সোমবার (৭ জুলাই) বিকেলে এম এ আজিজ নিজেই বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

জাতীয় সাংবাদিক সংস্থার ঝালকাঠি জেলার কাঠালিয়া শাখায় কথা বলে জানা যায়, এম এ আজিজের স্ত্রীর নাম রেমী আক্তার। তিনি স্নাতক পাস করেছেন। তার বাড়ি বরিশাল বিভাগের পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায়।

জাতীয় সাংবাদিক সংস্থার ঝালকাঠি শাখার সদস্য হাসিবুর রহমান বলেন, ‘পারিবারিকভাবে বিয়েটি হয়েছে তাদের। এতে দুই পক্ষের নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন।’

আজিজের শ্বশুর শাহ্ আলম হাওলাদার জানিয়েছেন, আজ সোমবার (৭ জুলাই) পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার বারিধারা, রাধানগর নামক স্থানে অবস্থিত আমান উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

আজিজ দীর্ঘদিন যাবত সাংবাদিকতার সাথে যুক্ত আছেন। ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার পশ্চিম শৌলজালিয়া আব্দুল কুদ্দুস ফরাজীর ছেলে।

এদিকে তার বিয়ের খবর প্রকাশের পর বন্ধু, সহকর্মী এবং অনুসারীরা তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে তার নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিয়ে করলেন নয়া দিগন্তের সাংবাদিক এম এ আজিজ

আপডেট সময় : ০৫:১৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫