ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম, ৮ম বারের মত সম্পাদক কিশোর বালা বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি সরকার ভাল ভাল করছে বলেই বিরোধী দল সমালোচনা করারও সুযোগ পাচ্ছে না: চীফ হুইপ

যশোরের অভয়নগের পৌর কৃষকদলের সভাপতিকে গুলি করে হত্যা

আবু রায়হান, (যশোর জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:১৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ ১৯৮ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের অভয়নগের পৌর কৃষকদলের সভাপতি দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় উপজেলার সুন্দলী ইউনিয়নের ডহর মশিয়াহাটী গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘের ব্যবসায়ী তরিকুল ইসলাম নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড ধোপাদী গ্রামের মৃত ইব্রাহিম সরদারের ছেলে। মৎস্য ঘের নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের ডহর মশিয়াহাটী গ্রামে মাছের ঘের রয়েছে তরিকুল ইসলামের। এই ঘের নিয়ে স্থানীয় একটি গ্রুপের সঙ্গে তরিকুল ইসলামের বিরোধ ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই গ্রুপের লোকজন তরিকুলকে ডহর মশিয়াহাটী গ্রামের মিন্টু বিশ্বাসের বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে ঘেরের হারির টাকার ডিট নিয়ে বিরোধের ঘটনা ঘটে।

এক পর্যায়ে ঘটনাস্থলে উপস্থিত ৬-৭ জন দুর্বৃত্ত তরিকুল ইসলামকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। পরে তারা স্থানীয় বাজারের কয়েকটি দোকানে আগুন দিয়ে পালিয়ে যায়। ঘটনার পর মিন্টু বিশ্বাসের বাড়ি লোকজনও পালিয়ে গেছে। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত ৮টার দিকে মৃতদেহ উদ্ধার করেছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, ডহর মশিয়াহাটী গ্রামের মাছের ঘের নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী জানিয়েছেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল), অভয়নগর থানা পুলিশ, ডিবি টিম, স্থানীয় দু’টি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যশোরের অভয়নগের পৌর কৃষকদলের সভাপতিকে গুলি করে হত্যা

আপডেট সময় : ১০:১৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫