ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম, ৮ম বারের মত সম্পাদক কিশোর বালা বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি সরকার ভাল ভাল করছে বলেই বিরোধী দল সমালোচনা করারও সুযোগ পাচ্ছে না: চীফ হুইপ

নীলফামারীতে বিদ্যুৎপৃষ্টে শ্বশুড়-পুত্রবধু নিহত, শ্বাশুড়ী হাসপাতালে

ইয়ামান শাহবাজ সৈয়দপুর, নীলফামারী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৩১:৩০ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫ ৭৮ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারী জেলার চাপড়া সরমজানি ইউনিয়নের পশ্চিম চাপড়া ফকিরপাড়ায় ঘর নির্মাণের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুড়-পুত্রবধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, বাড়ির নির্মাণকাজে পরিবারটির সদস্যরা অংশ নেয়। তাঁরা ঘরের খুঁটি লাগানোর সময় ঘরের মধ্যে থাকা একটি পুরনো বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে তাদের ওপর। মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান বাড়ির কর্তা মোহাম্মদ বাবু (৬৩) ও পুত্রবধু শাবানা আকতার (২৯)। এতে গুরুতর আহত অবস্থায় ওয়াতোন বেগমকে (৫০) উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম শাহ লালন জানান, “এটা অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা। আমরা শোকাহত পরিবারের পাশে রয়েছি এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়ার চেষ্টা করছি।”

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনীপ্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নীলফামারীতে বিদ্যুৎপৃষ্টে শ্বশুড়-পুত্রবধু নিহত, শ্বাশুড়ী হাসপাতালে

আপডেট সময় : ০৯:৩১:৩০ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫