ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন

গোপালগঞ্জ সম্পত্তি বিরোধে দুই ভাইয়ের সংঘর্ষে ছোট ভাই আহত হয়ে হাসপাতালে ভর্তি

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:২৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫ ৯৩ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জের কোটালীপাড়ার পিঞ্জরী ইউনিয়নের বহলতলী গ্রামে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছোট ভাই মো. শরিফুল ইসলাম গুরুতর আহত হয়ে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন।

হাসপাতেলে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিকদের কাছে শরিফুল ইসলাম অভিযোগ করেন, “২০০৪ সাল থেকে আমার বড় ভাই মজিবর শেখ আমার মৎস্য ঘেরের মাঝ দিয়ে মাঝেমধ্যে মাছ ছাড়তেন। এতদিন মুরব্বিরা কিছু না বলায় তিনি তা করে আসছিলেন। তবে গতবার এলাকাবাসীর সালিশে ওই জমি আমার বলে রায় দেওয়া হয় এবং ২০২৫ সালে মাছ ছাড়ার অনুমতি আমি পাই।”

তিনি আরও জানান, “আমি মাছ ছাড়তে গেলে আমার বড় ভাই মজিবর শেখ ও তার ছেলেরা—টুটুল শেখ, সজীব শেখ, শাওন শেখ ও নয়ন শেখ—আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং রামদা দিয়ে কুপিয়ে আহত করে। বর্তমানে আমি অনিশ্চয়তায় ভুগছি, আমার জীবন হুমকির মুখে। আমি একটু সুস্থ হলেই মামলার প্রস্তুতি নেব।”

এদিকে এলাকায় এই ঘটনার পর থেকে চরম উত্তেজনা বিরাজ করছে। তবে এখন পর্যন্ত থানায় আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ দায়ের হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গোপালগঞ্জ সম্পত্তি বিরোধে দুই ভাইয়ের সংঘর্ষে ছোট ভাই আহত হয়ে হাসপাতালে ভর্তি

আপডেট সময় : ০৯:২৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫