ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম, ৮ম বারের মত সম্পাদক কিশোর বালা বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি সরকার ভাল ভাল করছে বলেই বিরোধী দল সমালোচনা করারও সুযোগ পাচ্ছে না: চীফ হুইপ

নীলফামারী রেলস্টেশনে ট্রেনের সামনে লা’ফি’য়ে কচুকাটার এক যুবকের আ*ত্ম*হ*ত্যা।

ইয়ামান শাহবাজ সৈয়দপুর, নীলফামারী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:২৩:১২ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫ ৮৮ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারীতে ট্রেনের সামনে লাফ দিয়ে শাহ জালাল (৩০) নামে এক যুবক আত্মহত্যা করেছে। কাল বুধবার (১৪ মে) বিকেল ৫টার দিকে নীলফামারী রেলওয়ে ষ্টেশনে এ ঘটনা ঘটে।

নিহত শাহ জালাল নীলফামারী সদরের কচুকাটা ইউনিয়নের গুড়গুড়ি পাড়ার কাউসার আলীর ছেলে। স্থানীয়রা জানায়, খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটী গামী “রুপসা এক্সপ্রেস” ট্রেনটি নীলফামারী রেলওয়ে ষ্টেশনে প্রবেশের সময় ট্রেনের ইঞ্জিনের সামনে লাফ দেয় ওই যুবক। এতে শরীর থেকে তার মাথা ও ১টি হাত বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

স্বজনরা জানান, শাহ জালালের অর্ধ যুগ বিবাহিত জীবনে কোন সন্তানের বাবা না হওয়ায় মানসিক বিষন্নতায় ভুগছিলেন। ঘটনার দিন ওষুধ কেনার জন্য তিনি নীলফামারী শহরে আসছিলেন।

নীলফামারী ষ্টেশন মাষ্টার ময়নুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সৈয়দপুর রেলওয়ে থানা লাশ উদ্ধার করেছে।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন-নবী জানান, যুবকের হাত-মাথা বিচ্ছিন্ন মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহের আইনীপ্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নীলফামারী রেলস্টেশনে ট্রেনের সামনে লা’ফি’য়ে কচুকাটার এক যুবকের আ*ত্ম*হ*ত্যা।

আপডেট সময় : ০৯:২৩:১২ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫