ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম, ৮ম বারের মত সম্পাদক কিশোর বালা বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি সরকার ভাল ভাল করছে বলেই বিরোধী দল সমালোচনা করারও সুযোগ পাচ্ছে না: চীফ হুইপ

রামপালে কিশোর আহতের ঘটনায় মামলা হয়নি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ ৮২ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধিরুন:-

বাগেরহাটের রামপালে কিশোরকে কুপিয়ে আহতের ঘটনায় ১০ দিন পেরিয়ে গেলেও থানায় মামলা হয়নি। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় দিন পার করছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। তারা রামপাল থানার ওসির সুদৃষ্টি কামনা করেছেন।

উপজেলার আড়ুয়াডাঙ্গা গ্রামের মো. মাসুম মোল্লা লিখিত অভিযোগে জানান, তাদের সাথে প্রতিপক্ষ একই গ্রামের রেজাউল শেখ, কামরুল শেখ, আসাদ শেখ, বাঁধন ফকির, আলভি মীর, হামিম মোছাল্লি, ফরহাদ শেখ, আব্দুল্লাহ বয়াতি ও মোজাহিদ শেখের সাথে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন গত ইং ১৪ এপ্রিল বিকাল অনুমান সাড়ে ৫ টার সময় পার্শবর্তী বড় কাটালি ব্রীজের পূর্ব পাশ দিয়ে তার ছেলে ইব্রাহীম মোল্লা (১৭) যাচ্ছিল। ওই সময় উল্লেখিত প্রতিপক্ষ রেজাউলের হুকুমে বাঁধন ফকির ছোরা দিয়ে হত্যার উদ্যেশ্যে মাথায় কোপ দেয়। ইব্রাহীম সরে গেলে কোপ তার মুখে লাগে। এতে সে গুরুতর আহত হয়। এরপরে অন্যরা লোহার রড দিয়ে বেধড়ক পিটিয়ে তাকে আহত করে। পরে তারা ইব্রাহীমের পকেটে থাকা সাড়ে ৮ হাজার টাকাও ছিনিয়ে নেয়। এঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়। কিন্তু কি কারণে মামলা হচ্ছে না তা তারা বুঝতে পারছেন না। রামপাল থানার তদন্তকারী কর্মকর্তা উত্তম কুমারের সাথে কথা হলে তিনি জানান, ঘটনা ঘটেছে, কিন্তু উপযুক্ত স্বাক্ষী পাওয়া যাচ্ছে না। ঘটনাস্থলের আশপাশের কেউ ঘটনার বিষয়ে বলতে পারছে না। যে কারণে ব্যাবস্থা নিতে বিলম্ব হচ্ছে। ভুক্তভোগীরা রামপাল থানার ওসির সুদৃষ্টি কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রামপালে কিশোর আহতের ঘটনায় মামলা হয়নি

আপডেট সময় : ১০:৪৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫