ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি সরকার ভাল ভাল করছে বলেই বিরোধী দল সমালোচনা করারও সুযোগ পাচ্ছে না: চীফ হুইপ ছোট্টদের আনন্দে রঙিন পরিবেশ, গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির আয়োজনে বেতাগীতে মেহেদী উৎসব

ঝালকাঠির নলছিটিতে শহীদ মিনার মাদকসেবীদের নিরাপদ আশ্রয়স্থল!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১১:১৭ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ ৯৯ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি হাসিবুর রহমান

নলছিটি পৌর শহরের কেন্দ্রস্থলে অবস্থিত শহীদ মিনারের পাশের পরিত্যক্ত ডোপা বাড়িটি এখন মাদকসেবীদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। দীর্ঘ এক যুগ ধরে এই পরিত্যক্ত ভবনটি গাঁজা ও ইয়াবা সেবনের আখড়ায় রূপ নিয়েছে। অথচ প্রশাসনের তেমন কোনো নজরদারি না থাকায় বিষয়টি দিন দিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে।

প্রতিদিন দুপুর এবং সন্ধ্যার পর এই স্থানে জড়ো হয় একদল মধ্যবয়সী মাদকাসক্ত ও উঠতি বয়সী তরুণ, যাদের অনেকে আবার স্কুল-কলেজের ইউনিফর্ম পরিহিত থাকে। স্থানীয়দের দাবি, এসব তরুণ কেবল মাদক সেবনেই সীমাবদ্ধ নেই, বরং তারা এলাকায় ভয়ভীতি প্রদর্শন, মারামারি এবং ছিনতাইয়ের মতো অপরাধেও জড়িয়ে পড়ছে।বিশেষ করে ৫ আগস্টের আগের ও পরের সময়গুলোতে এই স্থানটিতে মাদক কেনাবেচা ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড বেড়ে যায়।

লোকমুখে জানা যায়, অতীতে এই এলাকায় পথচারীদের মোবাইল ফোন, মানিব্যাগসহ অন্যান্য মূল্যবান জিনিস ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে, যা জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় ব্যবসায়ী বলেন, “বাড়িটির অবস্থান শহরের গুরুত্বপূর্ণ এলাকায় হলেও দীর্ঘদিন ধরে এটি মাদকসেবীদের নিরাপদ ঘাঁটি হয়ে আছে। প্রশাসন যদি এখনই পদক্ষেপ না নেয়, তাহলে ভবিষ্যতে পরিস্থিতি আরও খারাপ হবে।”

এ প্রসঙ্গে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুস সালাম মুঠোফোনে বলেন,

“মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। মাদকসেবীদের এই স্পটের বিষয়ে আমাদের কেউ আগে কখনো জানায়নি। আমরা যখন অভিযান পরিচালনার জন্য পৌঁছাই, তারা আগেভাগেই কৌশলে পালিয়ে যায়। তবে আমাদের অভিযান পূর্বেও ছিল, ভবিষ্যতেও থাকবে।”

স্থানীয়দের মতে, তরুণ সমাজকে রক্ষা করতে হলে প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ জরুরি। তা না হলে সমাজে এর নেতিবাচক প্রভাব আরও গভীর হবে এবং তরুণ প্রজন্ম ধ্বংসের পথে চলে যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠির নলছিটিতে শহীদ মিনার মাদকসেবীদের নিরাপদ আশ্রয়স্থল!

আপডেট সময় : ০১:১১:১৭ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫