ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলামের বদলী আদেশ!
- আপডেট সময় : ০১:৩৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ১০৩ বার পড়া হয়েছে

ঈশ্বরদী উপজেলা ক্রাইম রিপোর্টার লাবলু বিশ্বাস
পুলিশের চাকরিতে বদলী একটি সাভাবিক প্রক্রিয়া,
কিন্তু বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় শহিদুল ইসলামের মতো ওসি ঈশ্বরদীর জন্য খুবই প্রয়োজন ছিলো।
দেশের ক্লান্তি লগ্নে ঈশ্বরদীকে ঠান্ডা মাথায় যেভাবে আগলে রেখেছিলেন তা ঈশ্বরদী বাসীর জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
যখন সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভঙ্গুর অবস্থা, বা নিয়ন্ত্রনের বাহিরে, ঠিক তখনিই ঈশ্বরদীর মতো একটি জনগুরুত্বপূর্ণ জেলা ভিত্তিক শহরকে শক্ত হাতে যেভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি সাভাবিক রেখেছেন। যা সারা দেশের ন্যায় বিরল দৃষ্টান্ত।
যেখানে দেশের ৫০ ভাগ থানার কোন কার্যক্রম ছিলোনা বল্লে চলে । সেখানে সাহসের সাথে জনগণের জান মালের কথা চিন্তা করে দিনে এবং সারা রাত জেগে নিজে ঈশ্বরদী থানার একপ্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়িয়েছেন ওসি শহিদুল ইসলাম,।
এমন দ্বায়িত্বশীল ওসি পাওয়া বর্তমানে কতোটা সম্ভব আমার জানা নাই । পাশ্ববর্তী লালপুর থানাকে দেখলাম পাবনা সদরসহ জেলার অনেক থানার আইনশৃঙ্খলার চিত্র আমাদের সকলেরই জনা।
নিজে যোগাযোগসহ বিভিন্ন মাধ্যমে জানতে পারলাম ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলামের বদলীর অদেশ হয়েছে জয়পুরহাটের একটি থানায়। আমার জানা মতে ঈশ্বরদীবাসী একজন দ্বায়িত্বশীল মানবিক পুলিশ অফিসার হারালো।
যেখানেই থাকবেন ভালো থাকবেন শুভকামনা রইল অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম শহিদ ভাই ।
কোন একদিন হয়তো ঈশ্বরদীতে আপনার আগমন ঘটবে।










