ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর গুঁড়িয়ে দিল প্রশাসন বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

আম-ধান মিশ্র চাষে সফলতা আশা করছেন রহনপুরের কৃষক বাইদুল ইসলাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ ১১৮ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ শাহিন(চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি )

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের তেঁতুল তলা গ্রামের কৃষক বাইদুল ইসলাম আম-ধান মিশ্র চাষে অসাধারণ সাফল্য পেয়েছেন। সীমিত জমিতে চাষাবাদ করে তিনি দেখিয়েছেন কীভাবে একই জমিতে একসঙ্গে দুই ধরনের ফসল ফলিয়ে লাভবান হওয়া যায়।

বাইদুল ইসলাম তার প্রায় দুই বিঘা জমিতে আম গাছের নিচে ধান চাষ করেছেন, যা সাধারণত অব্যবহৃত থেকে যায়। এতে জমির সর্বোচ্চ ব্যবহার যেমন নিশ্চিত হয়েছে, তেমনি খরচও কমেছে। বিশেষ করে তিনি গ্রীষ্মকালীন উচ্চফলনশীল ধান বেছে নিয়ে মাটির আর্দ্রতা বজায় রেখে সঠিকভাবে পরিচর্যা করেছেন। ফলাফলস্বরূপ, তিনি এক মৌসুমেই আম থেকে যেমন লাভবান হবে তেমনি ধান থেকেও ভালো ফলন পাওয়ার আশা করছেন। তিনি আরোও জানিয়েছেন যে আমের মধ্যে ধান চাষ করলে আম গাছে আলাদা পানি দেওয়ার প্রয়োজন হয় না।

এই চাষাবাদ পদ্ধতিতে একদিকে যেমন কৃষকের আয় বাড়ছে, অন্যদিকে জমির উৎপাদনশীলতাও বেড়েছে। এলাকার অনেক কৃষক এখন বাইদুল ইসলামের দেখানো পথে হাঁটার আগ্রহ দেখাচ্ছেন।

এ বিষয়ে কৃষি কর্মকর্তারাও প্রশংসা করেছেন তার উদ্যোগের। তারা বলছেন, মিশ্র চাষ পদ্ধতি পরিবেশবান্ধব ও টেকসই কৃষির একটি ভালো উদাহরণ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আম-ধান মিশ্র চাষে সফলতা আশা করছেন রহনপুরের কৃষক বাইদুল ইসলাম

আপডেট সময় : ১২:৫৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫